দেবহাটা উপজেলার কুলিয়া সহ-সাতক্ষীরা (টু) প্রধান সড়ক।দুই পাশে ছোট-বড় বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্টান।দীর্ঘ বছর ধরে ব্যবসায়ীরা তাদের ব্যবসা করে আসছে। প্রায় সময়ে সড়ক জনপদের কতৃপক্ষের পক্ষে সড়কের দুই পাশের থেকে অবৈধ স্থাপনা নিজেদের দায়িত্ব ভেঙে নিতে মাইকিং করা হয়। সেই সাথে বলা হয়ে থাকে না ভেঙ্গে নিলে স্থাপনা উচ্ছেদের সময়ে কোন অজুহাত দেখালে হবেনা। স্থাপনা উচ্ছেদের সময়ের কথাও বলা হয়ে থাকে। কয়েক দিন আগে উচ্ছেদ করার জন্য মাইকিং করা হয়েছিল। প্রায় ব্যবসায়ী তাদের দোকানের ভেতরের মালামাল সরিয়ে নিয়ে যায়।তাতে করে ব্যবসায়ীদের বেশকিছু লচখেতে হয়েছিল। সেসময়ে উচ্ছেদ না ফের মাইকিং করা হয়েছিল (৮) জুলাই বুধবার উচ্ছেদ করা হবে।
ব্যবসায়ীদের হাজার হাজার টাকা লোকসান হলেও উচ্ছেদ কে গুরুত্ব দিয়ে নিজের খরচে ও নিজেরা দোকান গুলো ফের ভেঙে নিতে জোরালো ভাবে পদক্ষেপ গ্রহণ করে। সকাল সাড়ে ৯ টার দিকে সরজমিন পরিদর্শন কালে উক্ত এলাকায় যেয়ে দোকান ভেঙে ও দোকানের মালামাল সরিয়ে নিয়ে যেতে দেখা যায়। ইতি মধ্যে বিল্ডিং ভাঙা একটি বড় ইঞ্জিন কুলিয়া হাফিজুল ইসলাম এর চায়ের দোকানের সামনে সড়কের উপর নিয়ে রাখা হয়। সেসময়ে সকলেই অবাক হয়ে রাস্তায় বিভিন্ন দাঁড়িয়ে ইঞ্জিন টি দেখতে থাকে। কিছুক্ষণ পরে ইঞ্জিন টি নিয়ে চলে যায় ড্রাইভার। জানা গেছে, আজ ৯ জুলাই ২০২৬ ইং- বৃহস্পতিবার উচ্ছেদ এর কার্যক্রম হতে পারে। অনেকে জানিয়েছেন, আমরা বাজারে মালামাল ক্রয়করতে যায়।দোকান পাট উচ্ছেদ লক্ষে দোকান পাট কিছু ভেঙে নেওয়াতে দোকানে যেয়ে প্রয়োজনীয় মালামাল ক্রয়করা অসম্ভব।
আজকের বাণী 


























