পরিবেশ ব্যবস্থাপনায় যুব সমাজকে সম্পৃক্ততা করার লক্ষে তালায় যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) বিকালে তালার মাঝিয়াড়া পরিবেশ বান্ধব মৃৎশিল্প কেন্দ্রে উন্নয়ন প্রচেষ্টার স্মার্ট প্রকল্পের আওতায় যুবদের অংশগ্রহণ এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তালা পরিবেশ ও জলবায়ু পরিষদের সভাপতি অধ্যাপক মো. আনিসুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন, উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক সেখ ইয়াকুব আলী।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৬ নং তালা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। পরিবেশ ও জলবায়ু পরিষদের সাধারণ সম্পাদক এস এম নাহিদ হাসান’র পরিচালনায় বক্তব্য রাখেন, তালা পরিবেশ ক্লাবের সভাপতি সাংবাদিক জুলফিকার রায়হান, উন্নয়ন প্রচেষ্টার স্মার্ট (ডেইরি) প্রকল্পের ব্যবস্থাপক খায়রুজ্জামান, স্মার্ট প্রকল্পের পরিবেশ ও সামাজিক কর্মকর্তা জাহিদুর ইসলাম, উন্নয়ন প্রচেষ্টার শেফারুল ইসলাম লিটন, মাহবুবুর রহমান, স্বেচ্ছাসেবী চায়না দাশ, এসপি মিলন, মুহিত, মুশফিকুর রহমান ও নুরুন্নবী প্রমুখ। এসময় তালা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বিভিন্ন যুব সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে খাল খনন, পরিছন্নতার জন্য তলা উপশহরে, ডাস্টবিন স্থাপন, বৃক্ষরোপণ, লোনা পানির আগ্রাসন প্রতিরোধ, জলবায়ু পরিবর্তন জনিত পরিবেশের বিভিন্ন ক্ষয়ক্ষতি উপস্থাপন করা হয় এবং সমস্যা সমাধানে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভা করার সিদ্ধান্ত দিতে হয়।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
তালায় পরিবেশ ব্যবস্থাপনায় যুব সম্পৃক্ততা অনুষ্ঠিত
-
আজকের বাণী - আপডেট সময়: ১১:৫৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
- ৩ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ























