আজ রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo পারুলিয়ার সেকেন্দ্রায় ইজিবাইক উল্টে যাত্রী আহত Logo তালায় পরিবেশ ব্যবস্থাপনায় যুব সম্পৃক্ততা অনুষ্ঠিত Logo সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন Logo সুন্দরবনের ছোট নাক জোড়া খাল এলাকা থেকে আটক-২ Logo সাতক্ষীরায় ক্যাডেট এএসআই নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বাঁচবে ৩০৪ কোটি টাকা Logo ওসি শামীমের নেতৃত্বে মধ্যরাতের অভিযান: নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বৈঠক থেকে আটক ৬ Logo সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল Logo লোকসঙ্গীতে সুরের জাদু: জাতীয় মঞ্চ কাঁপানো সাতক্ষীরার খুদে বিস্ময় প্রাঞ্জল Logo সিরাজগঞ্জে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বাঁচবে ৩০৪ কোটি টাকা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:৪৫:২৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলার প্রতিটি বিদ্যুৎ গ্রাহক প্রতিদিন মাত্র ১ ইউনিট করে বিদ্যুৎ সাশ্রয় করলে বছরে প্রায় ৩০৪ কোটি টাকা সাশ্রয় সম্ভব বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিদ্যুৎ সাশ্রয় বিষয়ক ব্যবস্থাপনা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। সাধারণ জনগণকে বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহারে উদ্বুদ্ধ করা এবং বিদ্যুতের অপচয় রোধে করণীয় নির্ধারণে এ সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শেখ মঈনুল ইসলাম মঈন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মুহা. আজিজুর রহমান, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী সোয়াইব হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা আলমগীর কবির এবং জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীরসহ অন্যরা। সভায় জানানো হয়, বর্তমানে সাতক্ষীরা জেলায় প্রায় ৬ লাখ ৫০ হাজার বিদ্যুৎ গ্রাহক রয়েছেন। এসব গ্রাহক প্রতিদিন গড়ে ১ ইউনিট করে বিদ্যুৎ সাশ্রয় করতে পারলে বছরে প্রায় ৩০৪ কোটি টাকা সাশ্রয় হবে। কর্মকর্তারা জানান, সরকার প্রতি ইউনিট বিদ্যুৎ ১৩ টাকা ৯ পয়সা ব্যয়ে ক্রয় করলেও বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে আবাসিক গ্রাহকদের কাছে তুলনামূলক কম মূল্যে সরবরাহ করছে। তাই বিদ্যুতের অপচয় রোধে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। সভায় বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ইনভার্টার প্রযুক্তিসম্পন্ন এসি ও ফ্রিজ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়। এসব প্রযুক্তি ব্যবহারে ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় সম্ভব বলে জানানো হয়। এছাড়া এলইডি বাল্ব ও বিদ্যুৎ সাশ্রয়ী ফ্যান ব্যবহারের মাধ্যমেও বিদ্যুতের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমানো যেতে পারে। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, বাসা-বাড়ি ও অফিসে অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার পরিহার করতে হবে। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে ব্যক্তি যেমন আর্থিকভাবে লাভবান হবেন, তেমনি রাষ্ট্রের ওপর ভর্তুকির চাপও কমবে। তিনি বিদ্যুৎ সাশ্রয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

পারুলিয়ার সেকেন্দ্রায় ইজিবাইক উল্টে যাত্রী আহত

সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বাঁচবে ৩০৪ কোটি টাকা

আপডেট সময়: ১১:৪৫:২৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬