আজ রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo পারুলিয়ার সেকেন্দ্রায় ইজিবাইক উল্টে যাত্রী আহত Logo তালায় পরিবেশ ব্যবস্থাপনায় যুব সম্পৃক্ততা অনুষ্ঠিত Logo সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন Logo সুন্দরবনের ছোট নাক জোড়া খাল এলাকা থেকে আটক-২ Logo সাতক্ষীরায় ক্যাডেট এএসআই নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বাঁচবে ৩০৪ কোটি টাকা Logo ওসি শামীমের নেতৃত্বে মধ্যরাতের অভিযান: নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বৈঠক থেকে আটক ৬ Logo সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল Logo লোকসঙ্গীতে সুরের জাদু: জাতীয় মঞ্চ কাঁপানো সাতক্ষীরার খুদে বিস্ময় প্রাঞ্জল Logo সিরাজগঞ্জে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় ক্যাডেট এএসআই নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:৪৮:০৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পাদনের লক্ষ্যে সাতক্ষীরায় ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জুন, ২০২৬) সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলার প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট উপলক্ষে নিয়োগ কার্যক্রম পরিচালনাকারী পুলিশ সদস্যদের এ ব্রিফিং প্রদান করা হয়। ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব ও দিকনির্দেশনা দেন সাতক্ষীরা জেলা পুলিশের পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি আবু সালেহ মোঃ আশরাফুল আলম। তিনি নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, নিয়োগ কার্যক্রমে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে, যাতে সম্পূর্ণ প্রক্রিয়া সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এসবি ঢাকার বিশেষ পুলিশ সুপার মোঃ রেজাউল করিম এবং অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী। এছাড়া নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) যশোর মোঃ আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) খুলনা সাইফুল ইসলাম এবং সশস্ত্র পুলিশ পরিদর্শক (আরআই) মোঃ নাজমুল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) খালিদ মোঃ আরাফাত, মোঃ ইমরান খান, শাওন রেজাসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

পারুলিয়ার সেকেন্দ্রায় ইজিবাইক উল্টে যাত্রী আহত

সাতক্ষীরায় ক্যাডেট এএসআই নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

আপডেট সময়: ১১:৪৮:০৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬