আজ শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সিরাজগঞ্জে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত Logo পর্যাপ্ত উৎপাদনের দাবির মধ্যেও সাতক্ষীরায় তীব্র লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন Logo সাতক্ষীরায় সুবর্ণ নাগরিক ও অসহায় মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি Logo নেক্সাস কর্মসূচির মূল স্তম্ভ ও নীতিমালা বিষয়ে কমিউনিটির কর্মপরিকল্পনা প্রশিক্ষণ শুরু Logo আশাশুনিতে খাল থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার Logo আন্তর্জাতিক ফেলোশিপ পাওয়ায় আসাদুজ্জামান ও তানজিরকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন Logo নিজস্ব অর্থায়নে সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে ২৮২টি গাছের চারা রোপণ Logo সাতক্ষীরায় ডেন্টাল পেইন ম্যানেজমেন্টবিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত Logo জালালাবাদের ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের Logo আমরা আর ডুবতে চাই না—জলাবদ্ধতা নিরসনে এখনই উদ্যোগের দাবি
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সিরাজগঞ্জে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:১১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে লিড ব্যাংক হিসেবে এনআরবিসি ব্যাংকের উদ্যোগে সিরাজগঞ্জে ‘স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) সিরাজগঞ্জ অফিসার্স ক্লাবে ‘আর্থিক সাক্ষরতায় সূচিত হোক নিরাপদ লেনদেন’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে ৩৫টি ব্যাংক অংশ নেয়।

শিক্ষার্থীদের মধ্যে ব্যাংকিং ও আর্থিক সচেতনতা বৃদ্ধি, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে এ কনফারেন্সের আয়োজন করা হয়। এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার (সিওও) মোহাম্মদ আব্দুল কাইয়ুম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের অতিরিক্ত পরিচালক কাজী মুতমাইন্না তাহমিদা। এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে গণপতি রায় বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যতের নেতৃত্বের জন্য অর্থনীতি ও ব্যাংকিং সম্পর্কে ধারণা থাকা জরুরি। সরকারের আর্থিক সাক্ষরতা কর্মসূচির ফলে দেশের প্রাতিষ্ঠানিক অর্থনীতির ভিত্তি আরও শক্তিশালী হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক কাজী মুতমাইন্না তাহমিদা বলেন, শিক্ষার্থীদের জন্য স্কুল ব্যাংকিং সেবা সহজ করতে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করেছে। বর্তমানে দেশের ৬১টি ব্যাংকের মধ্যে ৫৯টি ব্যাংক স্টুডেন্ট ব্যাংকিং সেবা দিচ্ছে। চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিক শেষে শিক্ষার্থীদের ব্যাংক হিসাবের সংখ্যা প্রায় ৬২ লাখ ৭৩ হাজারে পৌঁছেছে। এসব হিসাবে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২ হাজার ৯১০ কোটি টাকা।

এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. তৌহিদুল আলম খান বলেন, প্রযুক্তির অগ্রগতির ফলে শিক্ষার্থীরা ঘরে বসেই অ্যাপের মাধ্যমে ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারছে। তাদের সঞ্চয়ে উদ্বুদ্ধ করতে এবং যুগোপযোগী সেবা নিশ্চিত করতে এনআরবিসি ব্যাংক কাজ করে যাচ্ছে।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান বলেন, বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী এনআরবিসি ব্যাংক শিক্ষার্থীদের বিনা খরচে ব্যাংকিং সেবা দিচ্ছে। পাশাপাশি দেশে-বিদেশে উচ্চশিক্ষায় সহযোগিতার জন্য বিশেষ সেবাও চালু রয়েছে। ব্যাংকের প্রায় ৫০৯টি শাখা ও উপশাখার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের ব্যাংকিং ও শিক্ষা সহায়তা দেওয়া হচ্ছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

সিরাজগঞ্জে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

আপডেট সময়: ১০:১১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬