আজ রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo পারুলিয়ার সেকেন্দ্রায় ইজিবাইক উল্টে যাত্রী আহত Logo তালায় পরিবেশ ব্যবস্থাপনায় যুব সম্পৃক্ততা অনুষ্ঠিত Logo সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন Logo সুন্দরবনের ছোট নাক জোড়া খাল এলাকা থেকে আটক-২ Logo সাতক্ষীরায় ক্যাডেট এএসআই নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বাঁচবে ৩০৪ কোটি টাকা Logo ওসি শামীমের নেতৃত্বে মধ্যরাতের অভিযান: নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বৈঠক থেকে আটক ৬ Logo সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল Logo লোকসঙ্গীতে সুরের জাদু: জাতীয় মঞ্চ কাঁপানো সাতক্ষীরার খুদে বিস্ময় প্রাঞ্জল Logo সিরাজগঞ্জে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সুন্দরবনের ছোট নাক জোড়া খাল এলাকা থেকে আটক-২

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:৫১:২৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সুন্দরবন পশ্চিম বনবিভাগের মাদারবাড়ীয়া খালের সন্নিকটে ছোট নাক জোড়া খাল এলাকা থেকে ২ ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। এসময় দুইটি নৌকা, ৬৫ কেজি চিংড়ি মাছ, ভেষালী জালসহ সরঞ্জাম জব্দ করা হয়। শনিবার সকাল আনুমানিক ১০ টার দিকে মাদারবাড়ীয়া খালের সন্নিকটে ছোট নাকজড়া খাল এলাকা থেকে বন বিভাগের অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন জোড়সিং গ্রামের রফিকুল মোড়লের পুত্র আল মামুন ও লতিফ মোল্লার পুত্র মাছুম বিল্লাহ। জানা গেছে, কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীনের নেতৃত্বে বনরক্ষীরা অভিযান চালিয়ে মাদারবাড়িয়া খালের সন্নিকটে ছোট নাকজড়া খাল এলাকা থেকে তাদের আটক করে। এসময় ৬৫ কেজি চিংড়ি মাছ, ২ টি নৌকা, ভেষালী জাল, ২ টি বৈঠাসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে কাশিয়াবাদ ফরেস্ট ষ্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মোঃ নাসির উদ্দীন বলেন, সুন্দরবন বন্ধের সময় তারা সুন্দরবনের ভিতর প্রবেশ করে। আমাদের বন বিভাগের অভিযানে তাদের আটক করা হয়। জব্দকৃত চিংড়ি মাছ আদালতের নির্দেশে মাটিতে পুতে নষ্ট করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে বন আইনি আদালতে মামলা করা হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

পারুলিয়ার সেকেন্দ্রায় ইজিবাইক উল্টে যাত্রী আহত

সুন্দরবনের ছোট নাক জোড়া খাল এলাকা থেকে আটক-২

আপডেট সময়: ১১:৫১:২৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬