আজ মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

দেবহাটায় বসুখালী খাল পুনঃখননের উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:৩২:১২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

Oplus_131072

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য আব্দুল খালেক বলেছেন, খাল কাটা প্রকল্প সরকারের একটি অগ্রাধিকারমূলক উদ্যোগ। এর মাধ্যমে একদিকে যেমন জলাবদ্ধতা নিরসন সম্ভব হয়, অন্যদিকে কৃষি উৎপাদনও বৃদ্ধি পায়।

সোমবার (১১ মে) সকাল ১১টায় দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের বসুখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “আমরা দল-মত নির্বিশেষে দেশ, জাতি ও এলাকার উন্নয়নে একসঙ্গে কাজ করবো। জেলার বিভিন্ন খাল পুনঃখনন করা হবে। কোনো ধরনের গাফিলতি বা দুর্নীতি সহ্য করা হবে না—এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বাস্তবায়নে ২৫ লাখ ৭৯ হাজার টাকা ব্যয়ে ১ কিলোমিটার দীর্ঘ এই খাল পুনঃখনন প্রকল্পটি শুরু করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা। স্বাগত বক্তব্য দেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, ওমর ফারুক, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারি এইচ এম ইমদাদুল হক এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, খালটি পুনঃখননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

উচ্চশিক্ষা রূপান্তরে ‘জাতীয় কর্মশালা’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেবহাটায় বসুখালী খাল পুনঃখননের উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক

আপডেট সময়: ০৯:৩২:১২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬