আজ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo তালায় শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় নলতা শতবর্ষী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ২০২৬-এর বিদায় ও দোয়া অনুষ্ঠান Logo খুলনায় বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে, বাড়ছে লোডশেডিং Logo বন কর্মকর্তাদের যোগসাজশে সুন্দরবনের অভয়ারণ্যে চলছে মাছ শিকার Logo দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা Logo দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা Logo দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন: জনগণের প্রত্যাশা ও বাস্তবতা নিয়ে ঢাকায় সংবাদ সম্মেলন Logo ইরানে পাকিস্তানের সেনাপ্রধান Logo পুলিশে নিয়োগ হবে শতভাগ মেধায় : খুলনা ডিআইজি Logo সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ ৯ মৌয়ালের মধ্যে ৭ জন উদ্ধার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৮:৩৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেবহাটায় হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান কর্মসূচি সফল করতে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুশফিয়া লিমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহম্মেদ তাহমীর সিদ্দিকী, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, শিক্ষা কর্মকর্তা শেখ ইদ্রিস আলী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মিরাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক কর্মকর্তা আয়ুব হোসেন, স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্লাহ গাজীসহ টিকাদান কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা।
সভায় জানানো হয়, আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের হাম-রুবেলার টিকা প্রদান করা হবে। উপজেলার বিভিন্ন টিকাকেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ টিকা গ্রহণ করা যাবে। টিকা নিতে হলে নির্ধারিত সরকারি ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। দেবহাটা উপজেলায় মোট ১১ হাজার ১৬৪ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে কমিউনিটিতে ১০ হাজার ৬৪ জন এবং শিক্ষা প্রতিষ্ঠানে ১ হাজার ১০০ জন শিশু অন্তর্ভুক্ত থাকবে। প্রতিটি কেন্দ্রে প্রশিক্ষিত কর্মীরা টিকা প্রদান করবেন। পাশাপাশি টিকা-পরবর্তী যেকোনো জটিলতা মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতিও রাখা হয়েছে।
সভায় অভিভাবকদের উদ্দেশ্যে সচেতনতা বাড়িয়ে শিশুদের টিকাদানে উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

তালায় শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা

আপডেট সময়: ০৮:৩৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬