আজ মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

৭ পাকিস্তানি সেনাকে ‘বন্দি’ করার দাবি, এক সপ্তাহের আলটিমেটাম বিএলএ’র

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১১:৪৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সাত সদস্যকে নিজেদের হেফাজতে রাখার দাবি করেছে বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী সংগঠন বালুচ লিবারেশন আর্মি (বিএলএ)। একই সঙ্গে বন্দি বিনিময়ের জন্য পাকিস্তান সরকারকে সাত দিনের আলটিমেটাম দিয়েছে সংগঠনটি। খবর এনডিটিভি। বিএলএ তাদের গণমাধ্যম শাখা ‘হাক্কাল’ থেকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে আলোচনা শুরু না হলে আটক সেনাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এ বিষয়ে একটি ভিডিও বার্তাও প্রকাশ করেছে তারা, যেখানে বলা হয়েছে আলটিমেটামের মেয়াদ শেষ হতে আর ছয় দিন বাকি।

তবে বিএলএ’র হাতে সত্যিই সাত পাকিস্তানি সেনা রয়েছে কি না, তা স্বাধীনভাবে যাচাই করে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে এনডিটিভি। এ বিষয়ে পাকিস্তান সরকার বা সামরিক বাহিনীর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিএলএ’র দাবি, ‘হেরফ অভিযানের’ দ্বিতীয় ধাপে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর মোট ১৭ জনকে আটক করা হয়। এর মধ্যে জাতিগতভাবে বালুচ এবং স্থানীয় পুলিশের সঙ্গে সম্পৃক্ত থাকায় ১০ জনকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি সাতজন পাকিস্তান সেনাবাহিনীর নিয়মিত ইউনিটের সদস্য এবং বর্তমানে তাদের হেফাজতে রয়েছে।

সংগঠনটি আরও দাবি করেছে, তাদের তথাকথিত ‘বালুচ ন্যাশনাল আদালতে’ এসব সেনার বিচার সম্পন্ন হয়েছে। বিচারকালে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অপরাধ, জোরপূর্বক গুমে সহায়তা এবং বালুচ জনগোষ্ঠীর বিরুদ্ধে অভিযানে অংশ নেওয়ার অভিযোগ আনা হয়। বিএলএ’র ভাষ্য অনুযায়ী, অভিযুক্তরা দোষী সাব্যস্ত হয়েছেন এবং তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

তবে সংগঠনটি জানিয়েছে, পাকিস্তান সরকার যদি সাত দিনের মধ্যে বন্দি বিনিময়ে সম্মত হয় এবং পাকিস্তানের হেফাজতে থাকা বালুচ বন্দিদের মুক্তি দেয়, তাহলে আটক সেনাদের ফিরিয়ে দেওয়া হতে পারে। এর আগেও বিএলএ একাধিকবার বন্দি বিনিময়ের প্রস্তাব দিলেও পাকিস্তান সরকার তাতে সাড়া দেয়নি বলে দাবি করেছে সংগঠনটি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

‘ইরান যুদ্ধে যুক্ত হলো বৃটেন’

৭ পাকিস্তানি সেনাকে ‘বন্দি’ করার দাবি, এক সপ্তাহের আলটিমেটাম বিএলএ’র

আপডেট সময়: ১১:৪৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬