আজ শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় বাস-ট্রাক সংঘর্ষে আহত ১৫

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৩:৫৪:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরা বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সাতক্ষীরাগামী রোজিনা পরিবহনের একটি বাসের সঙ্গে খুলনাগামী একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালকসহ অন্তত ১৫ জন আহত হন।

আহতদের প্রথমে পাটকেলঘাটার বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমান জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার বিষয়টি হাইওয়ে পুলিশ দেখছে।

খর্ণিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর হক জানান, দুর্ঘটনাকবলিত বাস ও কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় বাস-ট্রাক সংঘর্ষে আহত ১৫

আপডেট সময়: ০৩:৫৪:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫