আজ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় সাংবাদিকদের উপর হামলা এবং ডিসি কর্তৃক গালাগাল করার প্রতিবাদে মানববন্ধন

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
  • ২২৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা ও সিনিয়র সাংবাদিককে নিগৃহীত করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) বেলা ১২ টায় সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে কর্মরত সাংবাদিকদের আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি, কালবেলার জেলা প্রতিনিধি গাজী ফারহাদ, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মারুফ আহমেদ খান শামিম, আলোকিত প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ ইব্রাহিম খলিল, খবর বাংলাদেশ পত্রিকার শেখ রেজাউল ইসলাম বাবলু, যশোর বার্তা পত্রিকার সহ সম্পাদক মোহাম্মদ মুজাহিদ, ঢাকার ডাক পত্রিকার জেলা প্রতিনিধি তৌফিকুজ্জামান লিটু প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন পত্রিকা কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। এর আগে গত বুধবার ১৮ ডিসেম্বর সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল কে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ কর্তৃক অফিসে ডেকে নিয়ে গালিগালাজ করার প্রেক্ষিতে ভুক্তভোগী সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। এছাড়া বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি আক্তারুল ইসলাম, স্থানীয় পত্রিকা সাতক্ষীরা সকালের স্টাফ রিপোর্টার আতাউর রহমান তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে ছেলে ও মেয়ের জন্ম নিবন্ধন সংগ্রহ করার নিমিত্তে সকাল ১২ টার সময় পৌছলে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসী রমজানসহ তার বাহিনী কর্তৃক হত্যার উদ্দেশ্যে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে প্রথমে আক্তারুল ইসলামের কপালে উপুর্যপুরি আঘাত করে রক্তাক্ত জখম করে। এসময় সাংবাদিক আতাউর রহমান এগিয়ে আসলে তাকেও বেধড়ক মারপিট করে রক্তাক্ত ফুলা জখম করে। একপর্যায় স্থানীয়রা আহত দুই সাংবাদিককে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মানববন্ধনে ও বিক্ষোভ সমাবেশের মাধ্যমে সাংবাদিকরা পুলিশ প্রশাসনকে অবিলম্বে সন্ত্রাসী রমজান ও তার সহযোগীদের ২৪ ঘন্টার মধ্যে আটকের আল্টিমেটাম দেন। এছাড়া সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ কর্তৃক সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল কে নিগৃহীত করায় সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

সাতক্ষীরায় সাংবাদিকদের উপর হামলা এবং ডিসি কর্তৃক গালাগাল করার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময়: ০৪:০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪