আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

নারী উন্নয়নে প্রধানমন্ত্রী-স্পিকারের ভূয়সী প্রশংসা সুইডিশ রাষ্ট্রদূতের

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০২:০১:৪৪ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪
  • ২৮২ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র সাথে আজ তার বাসভবনে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা নারীর ক্ষমতায়ন, লিঙ্গ সমতা, বাজেট অধিবেশন, রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করেছেন। আরএমজি সেক্টরে কর্মরত নারীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

স্পিকার বলেন, নারীরা পরিবর্তনের দূত। তাই নারীদের পেছনে ফেলে রাখা যাবে না। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য নারীদের অগ্রগতির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। স্পিকার বলেন, বাংলাদেশ ইন্সটিটিউট অফ পার্লামেন্টারি স্ট্যাডিজ (বিআইপিএস) আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত একটি ইউনিট। বিআইপিএস এর মাধ্যমে বিভিন্ন সভা, সেমিনার ও ওয়ার্কশপের দ্বারা সংসদ বিষয়ক বিভিন্ন কার্যক্রমের ব্যবস্থাপনা করা হবে। তিনি বলেন, বিআইপিএস আয়োজিত ওয়ার্কশপের মাধ্যমে সংসদ সদস্যদের বাজেট বিষয়ক বিভিন্ন তথ্য-উপাত্ত সরবরাহ করা হচ্ছে।

স্পিকার আরও বলেন, এদেশে রোহিঙ্গা সমস্যা দীর্ঘদিনে চলমান রয়েছে। রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সদিচ্ছার প্রয়োজন রয়েছে। এসময় সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডে বলেন, বাংলাদেশ- সুইডেনের দ্বিপাক্ষিক সম্পর্কের পঞ্চাশ বছর অতিক্রম হয়েছে। বাংলাদেশের নারীরা সকল বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যাচ্ছে। এসময় তিনি নারী উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকারের নেতৃত্বদানকারী ভূমিকার প্রশংসা করেন। এসময় জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

নারী উন্নয়নে প্রধানমন্ত্রী-স্পিকারের ভূয়সী প্রশংসা সুইডিশ রাষ্ট্রদূতের

আপডেট সময়: ০২:০১:৪৪ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪