আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীতে পোস্টার সাঁটাল ছাত্রদল

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০১:১৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
  • ২৯০ বার পড়া হয়েছে

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীতে পোস্টার সাঁটানোর কর্মসূচি পালন করেছে ইডেন কলেজ ছাত্রদল। বুধবার (২৯ মে) আজিমপুরে অবস্থিত ইডেন কলেজ প্রাচীরের দেয়াল ও আশপাশের এলাকায় কলেজ শাখা ছাত্রদলের নেত্রীরা এ পোস্টার সাঁটান। এ সময় ইডেন কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক রেহেনা আক্তার শিরিন, সদস্যসচিব সানজিদা ইয়াসমিন তুলি, যুগ্ম আহ্বায়ক জান্নাত জাহান, ছাত্রদল নেত্রী তোহা, বাবলি, তায়বা প্রমুখ উপস্থিত ছিলেন।

জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষ্যে গত ২৩ মে সাত দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল। কর্মসূচির মধ্যে রয়েছে- সব বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা ইউনিট প্রাঙ্গণে পোস্টার সাঁটানো। মহানগর ও জেলা নেতাদের তাদের অধীন ইউনিটে উপস্থিত থেকে সার্বিক তদারকির মাধ্যমে এ কর্মসূচি সফল করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া বৃহস্পতিবার (৩০ মে) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতিহা পাঠ। একইদিনে সব বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার মসজিদগুলোতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। ওই দোয়া ও মিলাদ মাহফিলে জেলা ও মহানগর ইউনিটের নেতাদের দায়িত্ব বণ্টনের মাধ্যমে উপস্থিত থাকার নির্দেশ প্রদান করা হয়েছে।

তাছাড়া ৩০ মে-৫ জুন (বিশ্ব পরিবেশ দিবস) পর্যন্ত সব বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হবে। ছাত্রদলের জেলা ও মহানগর ইউনিটের নেতাদের তাদের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করার নির্দেশ প্রদান করা হয়েছে। আগামী ৩১ মে সকাল ১০টায় ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে জিয়াউর রহমানের জীবন ও কর্মের ওপর আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীতে পোস্টার সাঁটাল ছাত্রদল

আপডেট সময়: ০১:১৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪