আজ সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

অপরাধী হলে শাস্তি পেতেই হবে, সাবেক সেনাপ্রধান-আইজিপির বিষয়ে কাদের

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:২৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪
  • ৩২৩ বার পড়া হয়েছে

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও বেনজীর আহমেদের প্রসঙ্গ তুলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোনো অপরাধী শাস্তি ছাড়া পার পাবে না। মঙ্গলবার (২৮ মে) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। সেতুমন্ত্রী বলেন, অপরাধী হলে অপরাধের জন্য শাস্তি পেতেই হবে। কোনো অপরাধী শাস্তি ছাড়া পার পাবে না। সাবেক আইজিপি বেনজীর আহমেদের অবৈধ সম্পদের বিষয়ে এখন তদন্ত হচ্ছে এবং আরও তদন্ত হবে- এ কথা দুদক সূত্রে জানা গেছে। তদন্ত হচ্ছে মানে মামলা হলে বিচারের মুখোমুখি হতে হবে। যিনি সেনাবাহিনীর প্রধান, তিনিও যদি অপরাধী হোন, তার বিরুদ্ধেও তদন্ত করতে দুদকের কোনো বাধা নেই। দুর্নীতি দমন কমিশন তদন্ত করতে পারবে। অপরাধী হলে অপরাধের জন্য শাস্তি পেতেই হবে। সে যে-ই হোক।

মির্জা ফখরুল ও বিএনপি নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, কথায় কথায় সাবেক আইজিপির দুর্নীতির কথা বলে। তাদের আমলে আশরাফুল হুদা আইজিপি, কে করেছে তার বিচার? বিএনপি আমলে কি তার বিচার হয়েছে? লতিফুল হুদা চট্টগ্রামে শেখ হাসিনার প্রাণনাশের চেষ্টায় জড়িত, এই লতিফুল হুদার বিচার কি হয়েছে? এসপি কহিনুরকে তখন বলা হতো ভিআইপি এসপি। এই কহিনুরের হাতে কত রাজনৈতিক কর্মী নির্যাতিত হয়েছে। অন্তঃসত্ত্বা নারী পর্যন্ত রাজপথে মিছিল করতে গিয়ে কহিনুরের নির্যাতনের শিকার হয়েছে। এই কহিনুরের দুর্নীতির বিষয় ঢাকা শহরের লোকের মুখে মুখে, কে করেছে বিচার? তিনি বলেন, তাদের আমলে তাদের যেসব নেতারা দুর্নীতি করেছে, হাওয়া ভবনের দুর্নীতি, এগুলোর বিচার কি তারা কোনো দিন করবে? তাদের এসব অপরাধের বিচার কি তারা করেছে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশে পঁচাত্তর পরবর্তীকালে একমাত্র ক্ষমতাসীন রাজনীতিক, যিনি অপরাধীকে অপরাধী হিসেবে দেখেন। দলের লোক হোক- ক্ষমা নেই, যদি অপরাধ-অপকর্ম করে থাকে। সেটা তিনি এ পর্যন্ত প্রমাণ করেছেন।

সেতুমন্ত্রী আরও বলেন, বেনজীরের বাড়ি তো টুঙ্গীপাড়া, সেই সূত্রেও তো অনেকে ভাবতে পারে যে ক্ষমা পাবে; অপরাধীর ক্ষমা নেই, এটা শেখ হাসিনা প্রমাণ করেছেন। বুয়েটের আবরার হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তারা তো ছাত্রলীগের কর্মী। রেহাই পেয়েছে? কাউকে কি ছাড় দেওয়া হয়েছে? বিশ্বজিতের কথা সবার মনে আছে। বিএনপি নিজেদের অপরাধ ঢাকতে অপপ্রচার করছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় সেতুমন্ত্রী আরও বলেন, অপরাধীর বিচার হতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করা হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

অপরাধী হলে শাস্তি পেতেই হবে, সাবেক সেনাপ্রধান-আইজিপির বিষয়ে কাদের

আপডেট সময়: ১১:২৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪