আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ইশরাত ওয়ারিশ ব্রিটিশ এশিয়ান ট্রাস্টে প্রথম বাংলাদেশি পরিচালক

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০১:৩০:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
  • ২৬৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক সংস্থা ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট (বিএটি) ইশরাত ওয়ারিসকে সংস্থার প্রথম বাংলাদেশি পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে। বুধবার (২২ মে) ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইশরাতকে নির্দেশনা ও পরামর্শ দিয়ে সহায়তা করবেন ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের বাংলাদেশ উপদেষ্টা পরিষদ। এর নেতৃত্বে আছেন বেক্সিমকো গ্রুপের সিইও শায়ান এফ রহমান। উপদেষ্টামণ্ডলীতে আরো আছেন ফারুক সোবহান, রুনা খান ও এলথেম কবির। জলবায়ু প্রযুক্তি এবং শিল্প উন্নয়নে এক দশকেরও বেশি সময় ধরে ইশরাত দীর্ঘস্থায়ী সামাজিক প্রভাব সৃষ্টিকারী কমিউনিটি ভিত্তিক কার্যক্রমগুলোতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বিশ্বব্যাংক, ব্র্যাক এবং এসওএলশেয়ারে কাজ করেছেন।

এবিষয়ে বাংলাদেশের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান শায়ান এফ রহমান বলেন, আমাদের প্রথম পরিচালক হিসেবে ইশরাতকে নিয়োগ দিতে পেরে আমরা বেশ আনন্দিত। তার সমৃদ্ধ অভিজ্ঞতার ভাণ্ডার থেকে তিনি বাংলাদেশে কর্মসূচিগুলোর উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। ইশরাত বলেন, ব্রিটিশ এশিয়ান ট্রাস্টে যোগ দিয়ে এবং বাংলাদেশে আমাদের প্রচেষ্টার নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। সামাজিক ও পরিবেশগত দীর্ঘস্থায়ী প্রভাব সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন উদ্ভাবনী উপায় নিয়ে আমাদের কর্মী ও উপদেষ্টা পরিষদের সঙ্গে কাজ করার জন্য আমি খুবই উদ্বেলিত।

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস নেতৃস্থানীয় ব্রিটিশ এশিয়ান ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে ২০০৭ সালে ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। এখন পর্যন্ত এই ট্রাস্ট দক্ষিণ এশিয়াজুড়ে ১ কোটি ২০ লাখের বেশি মানুষকে সহায়তা করেছে এবং বর্তমানে তারা বাংলাদেশে বৃহত্তর উন্নয়ন ও এর প্রভাব নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

ইশরাত ওয়ারিশ ব্রিটিশ এশিয়ান ট্রাস্টে প্রথম বাংলাদেশি পরিচালক

আপডেট সময়: ০১:৩০:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪