আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

রোবটিকসে স্বর্ণপদক জিতলেন বাংলাদেশের নারীরা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১২:২২:৫২ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
  • ২৫২ বার পড়া হয়েছে

স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের নারীরা। বিশ্ব বিজ্ঞান, পরিবেশ ও প্রকৌশল প্রতিযোগিতায় অংশ নিয়ে স্বর্ণপদক জিতেছেন তারা। গত ১৯ মে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত প্রতিযোগীতায় অংশ নিয়ে রোবোটিকস ক্যাটাগরি থেকে স্বর্ণপদক জিতেছে নারীরা। দলটিতে মোট ৫ জন সদস্য ছিলেন। স্বর্ণপদক জয়ী পাঁচ নারী হলেন- জান্নাতুল ফেরদৌস ফাবিন (টিম লিডার), নুসরাত জাহান সিনহা (টিম ম্যানেজমেন্ট), নুসরাত জাহান নওরিন (হার্ডওয়্যার), সানিয়া ইসলাম সারা (সফটওয়্যার) এবং তাহিয়া রহমান (প্রজেক্ট ম্যানেজার)।

তাদের কোড ব্ল্যাক নামে একটি দল রয়েছে। কোড ব্ল্যাক ২০২১ সালে যাত্রা শুরু করে। এরপর থেকেই তারা বিভিন্ন আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। স্বর্ণপদক জয়ী এই দলের অন্যতম সদস্য নুসরাত জাহান সিনহা সংবাদ মাধ্যমকে বলেন, ‘আজ আমরা সবার ধারণা পরিবর্তন করে দিয়েছি। নারীরা সব সেক্টরে পারে। কোড ব্ল্যাক স্টেম সাবজেক্টগুলো নিয়ে কাজ করতে চায়।’ তিনি আরও বলেন, ‘রোবোটিকসেও মেয়েরা কাজ করতে পারে এটি আমরা প্রতিষ্ঠিত করতে চাই। এই স্বর্ণপদক আমাদের সেই বিষয়ে একটি স্বীকৃতি দিয়েছে।’

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

রোবটিকসে স্বর্ণপদক জিতলেন বাংলাদেশের নারীরা

আপডেট সময়: ১২:২২:৫২ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪