আজ সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

প্রকাশ্যে ভোট দেওয়ায় এমপিকে ইসিতে তলব

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১২:০২:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪
  • ৩২২ বার পড়া হয়েছে

উপজেলা নির্বাচনে প্রকাশ্যে ভোট দেওয়ায় বরিশাল-৬ আসনের সংসদ সদস্য আবদুল হাফিজ মল্লিককে তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৫ মে) দুপুর ১২টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে উপস্থিত থাকতে ইতোমধ্যে নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে। এ-সংক্রান্ত চিঠিতে উল্লেখ করা হয়, ৮ মে অনুষ্ঠেয় বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের দিন আপনি ৪৭ নম্বর মঙ্গলসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে প্রকাশ্যে ভোট প্রদান করেছেন। যার ভিডিও বিভিন্ন গণমাধ্যমে (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়) ছবিসহ প্রতিবেদন আকারে প্রকাশিত হয়েছে। প্রকাশ্যে ভোট প্রদান করে ভোটের গোপনীয়তা রক্ষা না করা উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৩-এর বিধি ৭৮-এর বিধান অনুসারে শাস্তিযোগ্য নির্বাচনী অপরাধ। ওই অপরাধ সংঘটনের কারণে আপনার বিরুদ্ধে মামলা দায়ের ও পদ্ধতিগতভাবে ব্যবস্থা গ্রহণের জন্য স্পিকারের নিকট কেন পত্র প্রেরণ করা হবে না, সে বিষয়ে আগামী ১৫ মে তারিখ বুধবার দুপুর ১২টায় নির্বাচন কমিশনে আপনাকে ব্যক্তিগতভাবে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এ ছাড় একই দিন বেলা ১১টা ১০ মিনিটে গাজীপুরের শ্রীপুর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী মো. জামিল হাসানকে তলব করেছে ইসি। উল্লেখ, গত ৮ মে ভোটকেন্দ্রের ভেতরে প্রকাশ্যে ভোট দেন বরিশাল ৬ আসনের সংসদ সদস্য আলহাজ মেজর জেনারেল (অব.) হাফিজ মল্লিক ও তার স্ত্রী। তাদের ভোট দেওয়ার ভিডিও কেউ মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়।

ভিডিওতে দেখা যায়, সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) হাফিজ মল্লিক ও তার স্ত্রী বুথে প্রবেশ না করে ওপেন পোলিং অফিসারদের টেবিলে বসে ব্যালট পেপারে সিল দিয়ে তাদের ভোট প্রদান করেন। এ সময়ে তার সঙ্গে ভোটকেন্দ্রের ভেতরে বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়ন চেয়ারম্যান এস এম শফিকুর রহমান উপস্থিত ছিলেন

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

প্রকাশ্যে ভোট দেওয়ায় এমপিকে ইসিতে তলব

আপডেট সময়: ১২:০২:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪