আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাইবার ট্রাইব্যুনালে সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০২:১৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
  • ৩২৬ বার পড়া হয়েছে

বরিশাল সাইবার ট্রাইবুনালে ২ সাংবাদিকসহ মোট ১২ জনকে আসামি করে মামলা করা হয়েছে। বরগুনা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের আপত্তিকর ভিডিও নিয়ে সংবাদ প্রকাশ ও তা শেয়ার করায় এ মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) নারী কেলেঙ্কারিতে ভাইরাল হওয়া তালতলী উপজেলা ছাত্রলীগের সদ্য (সাবেক) সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদিন মিঠু এ মামলা করেন। ২ সাংবাদিক হলেন- দৈনিক কালবেলার তালতলী উপজেলা প্রতিনিধি নাঈম ইসলাম ও দৈনিক মানবকণ্ঠের তালতলী উপজেলা প্রতিনিধি শাহাদাৎ হোসেন। এ ছাড়া স্থানীয় আরও ১০ জন ব্যক্তির বিরুদ্ধে আসামি করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ঘটনার সংবাদ প্রকাশ ও তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের মাধ্যমে সুনাম নষ্ট হওয়ার অভিযোগ আনা হয়েছে। বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক অভিযোগটি তদন্ত করে তালতলী থানার ওসিকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

মামলার ৩ নং আসামি সাংবাদিক নাঈম ইসলাম বলেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ওই মামলার সাক্ষীরা এক নারীকে ধর্ষণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ বিষয়ে সংবাদ প্রকাশ না করার জন্য বিভিন্ন প্রলোভন দেখানো হয়। কিন্তু আমরা তাদের কথা না শুনে সংবাদ প্রকাশ করায় ব্যক্তিগত আক্রোশ থেকে আমাদের নামে মামলা করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে তালতলী থানার ওসি শহিদুল ইসলাম খান বলেন, মামলার বিষয়ে আমি এখনো আমি কিছু জানি না। মামলার কপি হাতে পেলে তখন আমি এ বিষয়ে কথা বলতে পারব। এ ঘটনায় সাংবাদিকমহলসহ সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় ওঠেছে। তাছাড়া বিভিন্ন সাংবাদিক সংগঠনও ক্ষোভ প্রকাশ করেছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

সাইবার ট্রাইব্যুনালে সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময়: ০২:১৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪