আজ মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

৩৫ ঊর্ধ্বদের গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১১:৫৩:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
  • ২৯৫ বার পড়া হয়েছে

বেসরকারি শিক্ষক নিবন্ধনের (এনটিআরসিএ) সদ্য প্রকাশিত ৫ম গণবিজ্ঞপ্তিতে ৩৫ বছরের ঊর্ধ্বে উত্তীর্ণ প্রার্থীদেরকে আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১৭ এপ্রিল) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আইনজীবী শাহীনুজ্জামান শাহীন আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালত একই সঙ্গে ২০২২ সালে জারিকৃত জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী বয়সসীমা আবেদনকারীদের অনুকূলে নির্ধারণ কেন করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন।

এদিন সিনিয়র আইনজীবী শাহ মনজুরুল হক আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন। উল্লেখ্য, ৫ম গণবিজ্ঞপ্তিতে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২০ উত্তীর্ণ বয়স ৩৫ বছরের ঊর্ধ্বে প্রার্থীদেরকে আবেদনের সুযোগ দিতে ২০০ জন প্রার্থী হাইকোর্টে রিট করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

৩৫ ঊর্ধ্বদের গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ

আপডেট সময়: ১১:৫৩:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪