আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আমিরকে নিয়েই পাকিস্তানের টি-টোয়েন্টি দল ঘোষণা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:৪৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪
  • ৩৪৪ বার পড়া হয়েছে

অনেকটা বোর্ড কর্তাদের সাথে আক্ষেপ করেই অবসরে যান পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। ইঙ্গিত দিয়েছিলেন আর খেলবেন না মেন ইন গ্রিনদের হয়ে। তবে ক্রিকেটে শেষ বলে কিছু নেই তাই ঠিকই অবসর ভেঙ্গে আবারও পাকিস্তানের প্রতিনিধিত্ব করার ইচ্ছে প্রকাশ করেন প্রতিভাবান এই পেসার। অবশেষে তার সেই ইচ্ছে পূরণ হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে বাবরদের আসন্ন সিরিজের জন্য ঘোষিত দলে ডাক পেয়েছেন মোহাম্মদ আমির। মঙ্গলবার (৯ এপ্রিল) নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে মোহাম্মদ আমির ছাড়াও আরেক অবসর নেওয়া তারকা ইমাদ ওয়াসিমকেও ডাকা হয়েছে। এ ছাড়া প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন উসমান খান ও ইরফান খান।

গেল মাসেই অবসর ভাঙার বার্তা দিয়েছিলেন পাকিস্তানের দুই তারকা ইমাদ ও আমির। সর্বশেষ পিএসএলের আসরে ইমাদ ওয়াসিম দারুণ পারফর্ম করেছিলেন। ৬৬ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে প্রতিনিধিত্ব করে ৪৮৬ রান করা এই অলরাউন্ডার উইকেটও নিয়েছেন ৬৫ টি। ১২ মাস আগে কিউইদের বিপক্ষেই সর্বশেষ পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। এ ছাড়া মোহাম্মদ আমির ২০২০ সালের আগস্টে সর্বশেষ ওল্ড ট্র্যাফোর্ডে খেলেছিলেন। ৫০ টি-টোয়েন্টিতে ৭.০২ ইকোনমিতে ৫৯ উইকেট নিয়েছেন তিনি।

ইউসুফ নয় পাকিস্তানের নতুন কোচ আজহার। আসন্ন কিউই সিরিজ ও বিশ্বকাপ সামনে রেখে খেলোয়াড়দের ফিটনেস বাড়াতে ২৫ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত কাকুল সেনাবাহিনী ক্যাম্পে ক্রিকেটারদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছিল পিসিবি। মূলত এই ক্যাম্প থেকে খেলোয়াড়দের ফিটনেস ফেরানোর দিকেই বিশেষ জোর দিয়েছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। এদিকে, আসন্ন সিরিজ দিয়ে দ্বিতীয় মেয়াদে নেতৃত্ব শুরু করতে যাচ্ছেন বাবর আজম।  আগামী ১৪ এপ্রিল পাকিস্তানে পৌঁছাবে নিউজিল্যান্ড দল। ১৮ এপ্রিল থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তিনটি ম্যাচ পিন্ডিতে এবং বাকি দুটি লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সাইম আইয়ুব, উসমান খান, ইফতিখার আহমেদ, আজম খান (উইকেটকিপার), ইমাদ ওয়াসিম, শাদাব খান, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আমির, আব্বাস আফ্রিদি, আবরার আহমেদ, ফখর জামান, ইরফান খান নিয়াজী, উসামা মীর ও জামান খান।

রিজার্ভ : হাসিবুল্লাহ, মোহাম্মদ আলী, আগা সালমান, সাহেবজাদা ফারহান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

আমিরকে নিয়েই পাকিস্তানের টি-টোয়েন্টি দল ঘোষণা

আপডেট সময়: ১১:৪৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪