আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

মাঠে ঢুকে সেলফি নেওয়া সেই তরুণীকে কী বলেছিলেন মেসি?

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:১২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪
  • ৩৬২ বার পড়া হয়েছে

চোট কাটিয়ে প্রায় এক মাস পর মাঠে ফিরেই গোল করলেন লিওনেল মেসি। হ্যামস্ট্রিং চোটের কারণে ইন্টার মায়ামির সর্বশেষ চার ম্যাচ খেলতে পারেননি আর্জেন্টাইন তারকা। দীর্ঘদিন পর এমএলএসে কলোরাডোর বিপক্ষে ম্যাচ দিয়ে ইন্টার মায়ামি হয়ে মাঠে নামেন মহাতারকা লিওনেল মেসি। বদলি হিসেবে নেমেই গোল করলেন তিনি। তবু জিততে পারেনি মায়ামি। তবে এই ম্যাচে ঘটেছে এক অন্যরকম ঘটনা। ম্যাচের একেবারে শেষ দিকে এক তরুণী গ্যালারি থেকে দৌড়ে যান মাঠে। আর বরাবরের মতোই ফুটবলের মহাতারকা ছবি তুলে খুশি করে দেন তার ভক্তকে। ওই তরুণীর নাম আন্তোনেলা সিগার্ট। আন্তোনেলা নিজের অ্যাকাউন্টে এই মুহূর্তের জন্য মেসির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে লিখেছেন, ‘ধন্যবাদ লিও মেসি এতটা বিনয় প্রদর্শনের জন্য, আমার জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্তটুকু উপহার দিতে সম্মত হওয়ার জন্য।’ এছাড়াও তিনি জানিয়েছেন কীভাবে মেসির মহানুভবতায় আপ্লুত হয়েছেন। নিরাপত্তারক্ষীদের থেকে বাঁচানোর জন্য মেসি তাকে পরামর্শও দেন। অ্যান্তোনেলা নিজেও ফুটবল খেলে থাকেন। তার টিকটক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম আন্তোনেলা.সকার। ম্যাচশেষে তিনি জানান, ‘আমি ভীষণ খুশি। নিরাপত্তারক্ষীরা যখন আমাকে ধরে ফেলে তখন পুরো স্টেডিয়াম আমার জন্য তালি দিচ্ছিল, কেননা আমি অনেক জোরে দৌড়েছিলাম।’ মেসির সঙ্গে নিজের কথপোকথন কি হয়েছিল জানান আন্তোনেলা। তিনি বলেন, ‘তিনি (মেসি) ক্যামেরার দিকে তাকিয়ে ছবি তোলেন এবং আমাকে উপদেশ দেন দৌড়ে নিরাপদে যেতে।’

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

মাঠে ঢুকে সেলফি নেওয়া সেই তরুণীকে কী বলেছিলেন মেসি?

আপডেট সময়: ১১:১২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪