আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ব্রাজিলের জার্সি উপহার পেলেন প্রধানমন্ত্রী

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:৫০:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪
  • ৩১৭ বার পড়া হয়েছে

তর্কসাপেক্ষে বিশ্ব ফুটবলের সবচেয়ে পরিচিত দল পেলে-রোনালদোর ব্রাজিল। পুরো বিশ্বে অগণিত ভক্ত রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বিশ্বকাপ সময় বাদেও দেশের রাস্তাঘাটে অসংখ্য ব্রাজিল ভক্তের দেখা মিলে। এমনকি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ব্রাজিল দলের ভক্ত। এবার প্রিয় দল ব্রাজিলের হলুদ-সবুজের চিরচেনা জার্সি উপহার পেলেন তিনি। বাংলাদেশে সফররত ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা ‘শেখ হাসিনা’ লেখা ব্রাজিলিয়ান দলের জার্সি প্রধানমন্ত্রীর হাতে ‍তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার দলের প্রতীক নৌকা উপহার দেন ব্রাজিলিয়ান পররাষ্ট্রমন্ত্রীকে।

সোমবার (৮ এপিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন, দক্ষিণ আমেরিকার দেশ হিসেবে ব্রাজিল প্রথম ১৯৭৩ সালের ১৫ মে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়। এছাড়া তিনি বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ব্রাজিলের সহায়তা চেয়েছেন। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

ব্রাজিলের জার্সি উপহার পেলেন প্রধানমন্ত্রী

আপডেট সময়: ১০:৫০:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪