আজ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শেরেবাংলা নগরে হচ্ছে নতুন সচিবালয়, ভিত্তিপ্রস্তর স্থাপন ১৬ ডিসেম্বর Logo উচ্চশিক্ষার আধুনিকায়নের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’ আয়োজন Logo সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, ৫৪ কিলোমিটারে নিরাপত্তা জোরদার Logo ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে রাতে সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

শ্যামনগরে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০২:২৭:২২ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

শ্যামনগর প্রতিনিধি: ভারত থেকে অবৈধ পথে নিয়ে আসা এক কোটি ২০ লাখ টাকার ঔষধ জব্দ করেছে কোস্ট গার্ড। শুক্রবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মীরগাং এলাকা থেকে এ ঔষধ জব্দ করা হয়।

শনিবার সকাল ১০ টায় কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসীর ইবনে মহসিন এর পাঠানো বিজ্ঞপ্তি থেকে জানা যায়, একটি অসাধু চক্র ভারত হতে অবৈধ পথে বিপুল পরিমাণ ঔষধ বাংলাদেশে নিয়ে আসবে মর্মে তারা খবর পান। এরই ভিত্তিতে শুক্রবার বিকেলে কোস্ট গার্ড স্টেশন কৈখালী শাখার সদস্যরা সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন মীরগাং ও তৎসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় অবৈধ ভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা এক কোটি ২০ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করা হয়। তবে এ ঘটনায় কোন চোরাচালানিকে আটক করা যায়নি।

জব্দকৃত ঔষধের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

শেরেবাংলা নগরে হচ্ছে নতুন সচিবালয়, ভিত্তিপ্রস্তর স্থাপন ১৬ ডিসেম্বর

শ্যামনগরে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ

আপডেট সময়: ০২:২৭:২২ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫