আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

চুল কাটাতে কত টাকা খরচ করেন কোহলি-ধোনি?

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:৪০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪
  • ৩৭২ বার পড়া হয়েছে

বর্তমানে ফুটবলার বা ক্রিকেটাররা খেলোয়াড়ের সাথে ফ্যাশন আইকন হিসেবেও সমান ভাবে পরিচিত। মেসি-রোনালদোর খেলার ধরন যেমন মানুষ কপি করতে পছন্দ করে ঠিক একই ভাবে তারা কি পোশাক পড়ছে এবং তাদের চুলের স্টাইলও কপি করতেও ভালো বাসে ভক্তরা। ক্রিকেটে ব্যাপারটা অতদূর না গড়ালেও কম যে আছে তা নয়। বিশেষ করে ভারতের দুই বিখ্যাত ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি পদে পদে পরিবর্তন করেন নিজেদের হেয়ার স্টাইল। আর ভক্তরাও জানতে চান তাদের প্রিয় তারকাদের স্টাইল সম্পর্কে। এ বারের আইপিএলের আসরে কোহলি এবং ধোনি দুইজনকেই দেখা যাচ্ছে নতুন কেশসজ্জায়। ভক্তদের মনে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে পারে ক্রিকেটের এই দুই মহাতারকা প্রতি বার চুল কাটাতে কত খরচ করেন? সাজসজ্জার ব্যাপারেই বা কতটা সচেতন তারা? ভারতের এই দুই সুপারস্টার ক্রিকেটারের হেয়ার স্টাইলিস্ট দিয়েছের ভক্তদের প্রশ্নের উত্তর।

ভারতের বিখ্যাত হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিমের কাছে চুল কাটান ভারতের এই দুই প্রাক্তন অধিনায়ক। ভারতীয় দলের বেশিরভাগ ক্রিকেটার খেলার পাশাপাশি সাজসজ্জার দিকে মনোযোগ দিয়ে থাকেন। এর মধ্যে ইন্ডিয়ান ক্রিকেটের বরপূত্র কোহলিকে সাজসজ্জার দিকে আরও বেশি মনোযোগ দিতে দেখা যায়। আইপিএলের আগেই কোহলি গিয়েছিলেন চুল কাটাতে আলিমের কাছে। কোহলি, ধোনিদের মতো ক্রিকেটারদের তাদের পছন্দ মতো চুল কেটে দেওয়ার জন্য কত টাকা নেন হাকিম, তা এবার এই হেয়ার স্টাইলিস্ট জানিয়েছেন আইপিএলের মধ্যে।

পাকিস্তানের কোচ হলেন ‍ইউসুফ-রাজ্জাক হাকিম বলেন, ‘সকলেই জানে আমি কত টাকা করে নেই। আমার সার্ভিস ১ লাখ রুপি থেকে শুরু। এটাই সব থেকে কম।’ অর্থাৎ কোহলি, ধোনিদের এক বার চুল কাটাতে খরচ করতে হয় অন্তত ১ লাখ রুপি। হাকিম আরও বলেন, ‘মাহি স্যার এবং কোহলি আমার পুরনো বন্ধু। দু’জনেই আমার কাছে দীর্ঘ দিন ধরে চুল কাটাচ্ছেন। আইপিএলের আগেও এসেছিলেন। আমার মনে হল, চুলের সাজ এমন হওয়া উচিত যাতে দেখতে শান্ত লাগে। আবার একটু অন্য রকমও দেখায়। কোহলি সব সময় নানা ধারণা নিয়ে আসে। এক, এক বার এক এক রকম করে দেখতে চায় কেমন দেখতে লাগছে।’

কোহিলর হেয়ার স্টাইল নিয়ে হাকিম আরও বলার মতো তথ্য দিয়েছেন। তিনি বলেন, ‘কোহলির সঙ্গে স্টাইল নিয়ে আমার প্রায়ই কথা হয়। পরের বার কেমন চুল থাকবে, তা নিয়ে আলোচনা হয়। এ বার আমরা একটু ভাল কিছু করার কথা ভেবেছিলাম। ওর ভ্রুতেও একটা সূক্ষ্ম দাগ রয়েছে এ বারের সাজে। চুলে একটু রং রয়েছে। কোহলির চুলের পরিচর্যার ছবি সমাজমাধ্যমে দেওয়ার পরেই ভাইরাল হয়েছে। বহু মানুষ পছন্দ করেছেন কোহলির নতুন কেশসজ্জা। বলতে পারেন কিছুটা পাগলামি করেই ছবিটা সমাজমাধ্যমে দিয়েছিলাম।’ হাকিম আরও জানান একজন আইকন হিসেবে কোহলি নিজের চুলে নিয়ে সবসময় সতর্ক থাকেন। ভারতের প্রাক্তন এই অধিনায়ককে নিজের ভাবমূর্তি সম্পর্কে খেয়াল রাখতে হয়।

হাকিম জানান, ‘কোহলির অসংখ্য ভক্ত রয়েছেন। অনেকে ওকে অনুসরণ করে। সাজসজ্জার ক্ষেত্রে কোহলি নিজেও খুব সংবেদনশীল। নান্দনিকতা পছন্দ করে। কোহলি সেরাদের মধ্যেও সেরা খেলোয়াড়। চুল বা পোশাক সজ্জার ক্ষেত্রেও এক নম্বরে। আবার মাহি ভাইয়ের জন্য অন্য রকম ভাবতে হয়। আমার কাছে হলিউডের কোনও অভিনেতার থেকে কম নন উনি। মাহি ভাইকে সব সময় আমি এক জন তারকা এবং দুর্দান্ত মানুষ হিসাবে দেখি। কোনও বিজ্ঞাপনের কাজ করার সময়ও তাঁর কেশসজ্জা নিয়ে আমার কিছু ভাবনা থাকে। প্রতি বার চুল ঠিকঠাক করে দেওয়ার পর ছবি তুলে রাখি। বিশেষ পছন্দ হলে তবেই সমাজমাধ্যমে দিই।’ কোহলি এবং ধোনি দু’জনেই ব্যস্ত সময় পার করছেন আইপিএলে। কোহলির মতোই আলোচনায় উঠে এসেছে ধোনির ঘাড় পর্যন্ত চুল। আন্তর্জাতিক ক্রিকেটজীবনের শুরুর মতো চুল নিয়ে খেলছেন ধোনি। সম্ভবত এ বার আইপিএল খেলেই অবসর নেবেন ভারতের অন্যতম সেরা এই অধিনায়ক।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

চুল কাটাতে কত টাকা খরচ করেন কোহলি-ধোনি?

আপডেট সময়: ১১:৪০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪