আজ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, ৫৪ কিলোমিটারে নিরাপত্তা জোরদার Logo ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে রাতে সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে এক জেলের মৃত্যু

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০২:৩৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

নিষেধাজ্ঞা অমান্য করে পশ্চিম সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরতে গিয়ে মোস্তফা সরদার (৪৭) নামে এক জেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ জুলাই) রাতে সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশনের নোটাবেঁকী এলাকার ইলিশিমারি খালে এ ঘটনা ঘটে। শনিবার সকালে তার মরদেহ লোকালয়ে পৌঁছালে বিষয়টি জানাজানি হয়।

মৃত মোস্তফা সরদার খুলনার কয়রা উপজেলার ৪ নম্বর কয়রা ইউনিয়নের নওশের সরদারের ছেলে। তার সহকর্মী ইউসুফ আলী জানান, তারা কয়েকদিন আগে একসাথে সুন্দরবনে মাছ ধরতে যান। শুক্রবার বিকালে অভয়ারণ্যে মাছ ধরার সময় বন বিভাগের ‘স্মার্ট পেট্রোল টিম’ তাদের ধাওয়া করে এবং একটি নৌকা জব্দ করে। এ সময় ভয় পেয়ে জঙ্গলের ভেতরে আশ্রয় নেন তারা। কিছুক্ষণ পর মোস্তফা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করেন। পরে সহকর্মীরা তাকে মৃত অবস্থায় পান।

রাতভর মরদেহ বহন করে শনিবার সকালে লোকালয়ে আনা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জার এবিএম হাবিবুল ইসলাম বলেন, “খবর পেয়েছি এক জেলে স্ট্রোক করে মারা গেছেন। তবে তিনি ঠিক কোন স্থানে মারা গেছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।”

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, ৫৪ কিলোমিটারে নিরাপত্তা জোরদার

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে এক জেলের মৃত্যু

আপডেট সময়: ০২:৩৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫