আজ বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় ট্রলির ধাক্কায় উল্টে গেল মাহেন্দ্র, চাপা পড়ে মা ও ছেলে নিহত

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৪:৩৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ভৈরবনগর মোড়ে মাছবাহী ট্রলির ধাক্কায় একটি যাত্রীবাহী মাহেন্দ্র (অটো-টেম্পো) উল্টে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর)  বেলা ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও ছয়জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা গ্রামের আব্দুস সালামের স্ত্রী শারমিন সুলতানা এবং তাঁর ছেলে মোস্তাকিম (৮)।
ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। আহত মাহেন্দ্র যাত্রী খায়রুল ইসলামের বর্ণনামতে, মাহেন্দ্রটি পাটকেলঘাটা থেকে ৮-১০ জন যাত্রী নিয়ে সাতক্ষীরার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ভৈরবনগর মোড়ে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে পেছন দিক থেকে দ্রুত গতিতে আসা মাছবাহী একটি ট্রলি মাহেন্দ্রটিকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় মাহেন্দ্রটি উল্টে যায় এবং মা ও ছেলে তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
তালা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শেখ মো. নুরুল্লাহ এ বিষয়ে জানান, মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে মাহেন্দ্রটি উল্টে পড়ে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।
ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

সাতক্ষীরায় ট্রলির ধাক্কায় উল্টে গেল মাহেন্দ্র, চাপা পড়ে মা ও ছেলে নিহত

আপডেট সময়: ০৪:৩৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫