আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আইপিএল নিলামে বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে বিচিত্র নিয়ম

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১২:১৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

আর কয়েক ঘণ্টা পর আইপিএলের মিনি নিলাম। কে হতে যাচ্ছেন এবারের সবচেয়ে দামী খেলোয়াড়, তা নিয়ে চলছে জল্পনা। প্রত্যাশার তালিকায় সবচেয়ে এগিয়ে আছেন অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন। গত আসরে ঋশাভ পান্তের ২৭ কোটি রুপির রেকর্ড ভেঙে দিবেন তিনি, এমনটা ধারণা করা হচ্ছিল। কিন্তু নিলামে বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে বিচিত্র নিয়ম করেছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই।

মিনি নিলামে এর আগে রেকর্ড দামে বিক্রি হয়েছিলেন অস্ট্রেলিয়ার দুই তারকা পেসার প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক। ২০২৩ সালে বিদেশি ক্রিকেটারদের নিয়ে আগ্রহ তুঙ্গে ছিল। ওইবার আইপিএল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ২০ কোটি রুপি ছাড়ান কামিন্স, তাকে ২০ কোটি ৭৫ লাখ রুপিতে কেনে সানরাইজার্স হায়দরাবাদ। প্রায় এক দশক পর আইপিএল ফেরা স্টার্ক একই দিনেই ভেঙে দেন সেই রেকর্ড। তাকে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে এবার আর কোনও বিদেশি ক্রিকেটারের এমন দাম পাওয়ার সম্ভাবনা নেই।

পূর্বের সেই অভিজ্ঞতা থেকে নতুন নিয়ম করা হয়েছে। মিনি নিলামে বিদেশি ক্রিকেটারেরা যাতে অস্বাভাবিক দাম না পান, সেটা নিশ্চিত করতে ফ্র্যাঞ্চাইজিদের পক্ষ থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডকে এরকম নিয়ম প্রণয়নের অনুরোধ করা হয়েছিল।

বোর্ডের নতুন নিয়মে আইপিএলের আয়োজকরা নির্দিষ্ট অঙ্কের বাইরে বিদেশি খেলোয়াড়দের বেশি পারিশ্রমিক দিতে পারবেন না। কলকাতা ও চেন্নাই সুপার কিংস ৪০ কোটি রুপির বেশি বাজেট নিয়ে নামবে। কিন্তু দর কষাকষি শেষে কোনো বিদেশি খেলোয়াড়কে ১৮ কোটি রুপির বেশি দিতে পারবে না তার ফ্র্যাঞ্চাইজি। তবে এর চেয়ে বেশি দামে কেনা হলে বাকি রুপি খরচ করা হবে ক্রিকেটারদের উন্নতিতে।

নিয়ম করে দেওয়া হয়েছে, মিনি নিলামে কোনো বিদেশি ক্রিকেটারের সর্বোচ্চ দাম রিটেন করা ক্রিকেটারদের মধ্যে যে বা যারা সর্বোচ্চ দাম পাবেন, তার চেয়ে কম হতে হবে। পাশাপাশি গত মেগা নিলামে সর্বোচ্চ দাম পেয়েছিলেন যিনি, সেই দাম দিয়েও মিনি নিলাম থেকে কোনও বিদেশি ক্রিকেটারকে কেনা যাবে না। বর্তমানে রিটেন করা ক্রিকেটারদের সর্বোচ্চ দাম ১৮ কোটি রুপি। আর মেগা নিলাম থেকে গতবার সর্বোচ্চ এবং রেকর্ড ২৭ কোটি রুপিতে লখনউ সুপার জায়ান্টসের কাছে বিক্রি হয়েছিলেন পান্ত। এবার বিদেশি ক্রিকেটাররা কেউ তার চেয়ে বেশি দাম পাবেন না।

মানে মিনি নিলামে কোনো বিদেশি ক্রিকেটারের দাম ১৮ কোটি রুপি ছাড়াবে না। তবে সেই দাম যদি কোনো কারণে ছাড়িয়ে যায়, তাহলে ওই ক্রিকেটারকে ১৮ কোটি রুপি দিয়ে বাকি টাকা ক্রিকেটারদের উন্নতির জন্য তৈরি হওয়া তহবিলে জমা পড়ে যাবে।

যেমন গ্রিন যদি নিলামে ২৫ কোটি রুপিতে বিক্রি হন, তাহলে তিনি ১৮ কোটি রুপির বেশি পাবেন না। বাকি সাত কোটি রুপি জমা পড়বে প্লেয়ার্স ওয়েলফেয়ার ফান্ডে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

আইপিএল নিলামে বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে বিচিত্র নিয়ম

আপডেট সময়: ১২:১৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫