আজ বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় বিজিবির অভিযানে গাঁজা-চিংড়ি রেনুসহ ৩০ লাখ টাকার মালামাল জব্দ Logo শ্যামনগর থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার আরেফিন জুয়েল Logo তালায় ১৫ বছর ধরে শিকলবন্দী তরুণীর পাশে ইউএনও Logo সাতক্ষীরা সরকারি কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন Logo সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, ৪৫ জন ছানি রোগী অপারেশনের জন্য নির্বাচিত Logo সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত Logo সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৯ এপ্রিল Logo খুলনাসহ চার বিভাগে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত Logo আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষক আজাদ ফারুকের মৃত্যু Logo সাতক্ষীরায় পৌর জামায়াতের সাংগঠনিক ও বাইতুলমাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

শ্যামনগরে প্রতিবন্ধিতা উত্তরণ মেলা সমাপনী ও সম্মাননা ক্রেস্ট বিতরণ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৭:১৮:০০ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: শ্যামনগর উপজেলায় ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ উপলক্ষে দুই দিনব্যাপী ‘প্রতিবন্ধিতা উত্তরণ মেলা’র সমাপন ও সম্মাননা ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় ও ডিজএ্যাবল্ড রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশন (ডিআরআরএ) এর পিএসিই প্রকল্পের আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশন ও ক্রিশ্চিয়ান এইডের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে এই আয়োজন হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। তিনি মেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের তৈরি বিভিন্ন পণ্যের ১৫টি স্টল পরিদর্শন করেন, অংশগ্রহণকারীদের মাঝে সম্মাননা স্মারক (ক্রেস্ট) বিতরণ করেন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও উন্নয়নমূলক কাজে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআরআরএ’র নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমীন। তিনি বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিরা আজ তাদের কাজের মাধ্যমে সক্ষমতার প্রমাণ দিয়েছে। উন্নয়নের প্রতিটি ধাপে তাদের অংশগ্রহণ অত্যন্ত জরুরি।” বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ডিআরআরএ’র সিইও রওনক হাসান, টেকনিক্যাল কোঅর্ডিনেটর দেবেশ দাস, ম্যানেজার শামিম আহমেদ, প্রকল্প সমন্বয়কারী জি.এম. নুরুন্নবী হাসানসহ অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার স্টলগুলো পরিদর্শন করেন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের তৈরি পণ্য দেখে সন্তোষ প্রকাশ করেন। অংশগ্রহণকারী, অভিভাবক, কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে মেলাটি মিলনমেলায় পরিণত হয়। এই আয়োজন প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন, অধিকার নিশ্চিতকরণ, সমাজে গ্রহণযোগ্যতা ও সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় বিজিবির অভিযানে গাঁজা-চিংড়ি রেনুসহ ৩০ লাখ টাকার মালামাল জব্দ

শ্যামনগরে প্রতিবন্ধিতা উত্তরণ মেলা সমাপনী ও সম্মাননা ক্রেস্ট বিতরণ

আপডেট সময়: ০৭:১৮:০০ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫