আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

লিভারপুল আলনসোর জন্য সঠিক ক্লাব নয় মনে করছেন ম্যাথিউস

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৫:২৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
  • ৩০৯ বার পড়া হয়েছে

ব্যালন ডি’অর বিজয়ী সাবেক জার্মান অধিনায়ক লোথার ম্যাথিউস বলেছেন ট্রান্সফার বাজারে পছন্দের শীর্ষে থাকা বায়ার লেভারকুজেনের কোচ জাভি আলনসোর জন্য লিভারপুল সঠিক ক্লাব হবে না। গুঞ্জন আছে আসন্ন গ্রীষ্মে লেভারকুজেন ছেড়ে লিভারপুল, রিয়াল মাদ্রিদ কিংবা বায়ার্ন মিউনিখে যোগ দিতে পারেন আলনসো। এই ক্লাবগুলোতে খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারে বেশ কিছু সময় কাটিয়ছেন তিনি। বুন্দেসলিগায় এই মুহূর্তে শীর্ষে থাকা লেভারকুজেনকে দুর্দান্তভাবে সহযোগিতা করার কারনেই ইউরোপের শীর্ষ ক্লাবগুলো তার প্রতি আগ্রহী হয়ে উঠেছে। এই মুহূর্তে বায়ার্ন মিউনিখের থেকে ১০ পয়েন্টের সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত অপরাজিত থাকা লেভারকুজেন। মৌসুম শেষ হতে আর মাত্র আট ম্যাচ বাকি। প্রথমবারের মত জার্মান লিগ শিরোপা দখলের দ্বারপ্রান্তে রয়েছে আলনসোর দল। বার্তা সংস্থা এএফপি ও অন্যান্য গণমাধ্যমে দেয়া এক সাক্ষাতকারে ম্যাথিউস বলেছেন মৌসুম শেষে জার্গেন ক্লপের বিদায়ে লিভারপুলকে এই স্থান পূরণে অনেক কষ্ট করতে হবে। তিনি আরো বলেন আলনসোর উচিৎ লেভারকুজেনেই থেকে যাওয়া, ‘মৌসুম শেষে আলসনোর লিভারপুলে যাওয়া ঠিক হবে না। তার সামনে আরো ভাল বিকল্প রয়েছে।’ ক্যারিয়ারের প্রায় বেশীরভাগ সময় বায়ার্নে কাটিয়েছেন ম্যাথিউস। বায়ার্নে থমাস টাচেলের পর আলসনো সঠিক পছন্দ হতে পারেন। একইসাথে তিনি স্বীকার করেছেন আলনসো এসে বায়ার্নে নতুন খেলোয়াড়দের নিয়ে নতুন ভবিষ্যত গড়ে তুলতে পারে। এবারের মৌসুমে লেভারকুনে এ পর্যন্ত ৩৮ ম্যাচে ৩৪টি জয় ও চারটিতে ড্র করেছে। এছাড়া জার্মান কাপে শেষ চার ও ইউরোপা লিগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। আলনসোর অধীনে ঐতিহাসিক ট্রেবল জয়ে লেভারকুসের সঠিক পথেই রয়েছে। ম্যাথিউস বলেন, ‘কেন সে লিভারপুলে যাবে। এই সুন্দর ক্লাব ছেড়ে তার কেন যেতে হবে। এই ক্লাবটি তাদের সুন্দর ফুটবল দিয়ে আমাদের আনন্দ দিচ্ছে। ১২ বছর আগে বার্সেলোনা যেমন দিয়েছিল।’ জানুয়ারিতে পুরো ফুটবল বিশ^কে হতবাক করে দিয়ে ক্লপ মৌসুম শেষে লিভারপুল ছাড়ার ঘোষনা দেন। নয় বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে ক্লপের এমন বিদায় অনেকেই মেনে নিতে পারছে না। ম্যাথিউস আরো বলেছেন, লিভারপুলে ক্লপের সাফল্যই এই পদ অন্য কোন কোচের জন্য কঠিন করে তুলেছে, ‘জার্গেন ক্লপের জন্যই অন্য কোন কোচের জন্য লিভারপুলে কাজ করা মোটেই সহজ হবে না। কারন ক্লপ একজন নায়ক, সে অসাধারন। সে যা করেছে তা বিরল। এর থেকে ভাল কিছু করা কারো পক্ষেই সম্ভব নয়।’ ১৯৯০ বিশ^কাপ জয়ী জার্মানী দলের অধিনায়ক ম্যাথিউস বর্তমানের জার্মান কোচ জুলিয়াস নাগলসম্যানের প্রশংসা করে বলেছেন তার অধীনে জাতীয় দল সঠিক পথেই রয়েছে। সদ্য সমাপ্ত দুটি প্রীতি ম্যাচে ফ্রান্স ও নেদারল্যান্ডসকে পরাজিত করে ঘরের মাঠে আসন্ন ইউরো চ্যাম্পিয়নশীপের প্রস্তুতিটাও ভালই সেড়ে নিয়েছে জার্মানী। এদিকে ম্যাথিউস আরো বলেছেন জার্মান জাতীয় দলের পরবর্তী কোচ হিসেবে তারা জার্গেন ক্লপকে আশা করেন। এটা তাদের একটা স্বপ্ন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

লিভারপুল আলনসোর জন্য সঠিক ক্লাব নয় মনে করছেন ম্যাথিউস

আপডেট সময়: ০৫:২৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪