আজ সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo মিথ্যা অভিযোগে আপন ভাই-বোনকে ফাঁসানোর চেষ্টা? Logo শ্যামনগরে পূর্ব বিরোধের জেরে কিশোরকে কুপিয়ে জখম Logo জীবিকার সংকটে সুন্দরবনের হাজারো বনজীবী Logo হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫৮৮ Logo জ্বালানি তেলের দাম বাধ্য হয়ে বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী Logo সুন্দরবনে বনদস্যুদের হাতে ৬ জেলে অপহৃত, মুক্তিপণ দাবি Logo পরমাণু অস্ত্র কর্মসূচি ত্যাগে রাজি হলে ৩০০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ পেতে পারে ইরান: নিউইয়র্ক টাইমস Logo এশিয়া কাপ অনূর্ধ্ব-১৮ হকি: চায়নিজ তাইপেকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের প্রথম জয় Logo শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট Logo হজ পালন করতে গিয়ে ৪১ বাংলাদেশির মৃত্যু
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

জাতিকে দিক নির্দেশনা দেবেন খালেদা জিয়া ও ড. ইউনূস : তারেক রহমান

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৫:০৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত বৈঠককে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ড. ইউনূস জাতিকে দিকনির্দেশনা দেবেন বলেও জানান তিনি।

লন্ডনের পার্ক লেনের হোটেল ডচেস্টারে বৈঠক শেষে বের হয়ে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তারেক রহমান। চার দিনের সফরে এই হোটেলেই অবস্থান করছেন প্রধান উপদেষ্টা।

এর আগে ওই হোটেলে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্তে বৈঠকে বসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একান্তে বৈঠক শুরুর আগে সেখানে উপস্থিত ছিলেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ূন কবীর। আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বাংলাদেশ সময় শুক্রবার( ১৩ জুন) বেলা পৌনে ৪টার দিকে বৈঠক শেষে পার্ক লেনের হোটেল থেকে তারেক রহমানকে হাসিমুখে বের হতে দেখা গেছে। দুপুর ২টার দিকে এই বৈঠক শুরু হয়। তারেক রহমান নির্ধারিত সময়ের আগেই হোটেলে পৌঁছান।

লন্ডনে অবস্থানরত সাংবা‌দিক অলিউল্লাহ নোমান বিশ্বস্ত সূত্রের বরাতে জানান, ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত একান্ত বৈঠক প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়। বৈঠকে তারেক রহমান বিভিন্ন বিষয়ে ড. ইউনূসের সঙ্গে ঐকমত্য পোষণ করেন।

তিনি নোবেলজয়ী ড. ইউনূসকে বলেন, আপনি ও বেগম খালেদা জিয়া আমাদের জাতির মুরব্বি। আপনারা আমাদের পরামর্শ দেবেন এবং বাংলাদেশের সমৃদ্ধি অর্জনে আপনারা দিকনির্দেশনা দেবেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

মিথ্যা অভিযোগে আপন ভাই-বোনকে ফাঁসানোর চেষ্টা?

জাতিকে দিক নির্দেশনা দেবেন খালেদা জিয়া ও ড. ইউনূস : তারেক রহমান

আপডেট সময়: ০৫:০৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫