পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ব্যানার-ফেস্টুন নিয়ে শহরে একটি মিছিল বের করেন সংগঠনগুলোর নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চায়না বাংলা শপিং কমপ্লেক্সের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সাতক্ষীরা জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম বাবুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু। বক্তব্যে আবু জাহিদ ডাবলু বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য জ্বালাও-পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে বিএনপি প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত। তিনি বলেন, আওয়ামী লীগের ‘ষড়যন্ত্র’ প্রতিহত করতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মাঠে থাকবে। শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, তাঁর প্রত্যাবর্তনের আশা সফল হবে না। ভারত থেকে তাকে এনে ফাঁসিতে ঝোলানো হবে বলেও বক্তব্য দেন তিনি।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী। এ সময় বক্তব্য দেন জেলা যুবদলের সহ সভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সাংগঠনিক সম্পাদক মাসুম রানা সবুজ, জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক দুদায়েভ মাসুদ খান অর্ঘ্য, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শরিফুজ্জামান সজীব, সাতক্ষীরা পৌর যুবদলের আহ্বায়ক আলী শাহিন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম কল্লোল, সাবেক সহসাংগঠনিক সম্পাদক কাজী রাসিউল করিম রোমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক দেবাশীষ চৌধুরী, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সুমন রহমান ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল সাধুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। এ সময় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে ২২ সেপ্টেম্বর সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে একই ইস্যুতে প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছিল।
আজকের বাণী 




























