আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

রাজনীতিতে আসছেন সানিয়া মির্জা!

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:১২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
  • ৪৯২ বার পড়া হয়েছে

শোয়েব মালিকের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকে বেশ আলোচনায় ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। বিশেষ করে তার কার্যক্রম বেশ ফলাও করে সংবাদ প্রকাশ করে ভারতীয় গণমাধ্যমগুলো। এবার সাবেক এই টেনিস তারকাকে আরও একটি তথ্য প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম। গুঞ্জন রয়েছে লোকসভা নির্বাচনের প্রার্থী হওয়ার মধ্য দিয়ে ভারতের রাজনীতিতে আসছেন সাবেক টেনিস তারকা। গুঞ্জন রয়েছে কংগ্রেসের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন সানিয়া মির্জা। ভারতীয় গণমাধ্যমের দাবি, বুধবার (২৭ মার্চ) চারটি রাজ্যের লোকসভার প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসেছিল কংগ্রেস। গোয়া, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ডের বেশ কয়েকটি আসনে ঘোষণা করা হয়েছে প্রার্থীর নাম। জল্পনা-কল্পনা চলছে লোকসভার নির্বাচনে কংগ্রেসের প্রার্থী হতে পারেন সানিয়া।

দেশটির গণমাধ্যমের তথ্য বলছে, কংগ্রেসেরে দলীয় সূত্রে খবর, হায়দরাবাদের মতো গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী হিসেবে ভাবা হচ্ছে টেনিস সুন্দরীর নাম। নেতাদের কাছে তার নাম প্রস্তাব করেছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহার উদ্দিন। যিনি সানিয়া মির্জার আত্মীয়। পারিবারিক সূত্রে বহুদিন ধরে আজহারউদ্দিনের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে সানিয়া। আর দীর্ঘদিন ধরে কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত আজহার। গত বছর তেলেঙ্গানার বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী ছিলেন তিনি। এ রাজ্যে কংগ্রেস সরকার গঠন করলে নির্বাচনে হেরে যান আজহার।

হায়দরাবাদে বাজিমাত করতে ভারতের সফলতম নারী টেনিস তারকার জনপ্রিয়তাকে কাজে লাগানো কথা ভাবছে কংগ্রেস। ১৯৮৪ সাল থেকে হায়দরাবাদ এই কেন্দ্রটি ওয়াইসিদের দখলে রয়েছে। বর্তমানে সেখানকার নির্বাচিত সদস্য হচ্ছেন এআইএমআইএমের আসাদউদ্দিন ওয়াইসি। এরই মধ্যেই ওই কেন্দ্রের জন্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি আর বিআরএস। এ কেন্দ্রে সানিয়া মির্জাকে প্রার্থী করে চমক দেওয়ার কথা ভাবছে কংগ্রেস।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

রাজনীতিতে আসছেন সানিয়া মির্জা!

আপডেট সময়: ১০:১২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪