আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৭:২১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪
  • ৩০২ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়ার নারী দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচেই অসহায় আত্মসমর্পণ করল বাংলাদেশ নারী দল। ব্যাটিং ব্যর্থতার শেষ ম্যাচে ৮ উইকেটে হেরেছে টাইগ্রেসরা। এই হারে সিরিজে হোয়াইটওয়াশও হলো বাংলাদেশ। আজ বুধবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল। সকাল সাড়ে নয়টায় ম্যাচটি শুরু হয়। যেখানে প্রথমে ব্যাট করতে নামা নিগার সুলতানা জ্যোতিরা মাত্র ৮৯ রানে অলআউট হয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ও ১৮৯ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪৩ রান তোলেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার অ্যালিসা হিলি ও ফোবে লিচফিল্ড। সুলতানা খাতুন লিচফিল্ডকে ব্যক্তিগত ১২ রানে বিদায় করেন। এরপর ৩৪ বলে ৩৩ রান করা অধিনায়ক হিলি রাবেয়া খানের শিকার হন। কিন্তু এলিস পেরি ২৭ ও বেথ মুনি ২১ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন।

এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান অজি অধিনায়ক অ্যালিসা হিলি। এদিন অস্ট্রেলিয়ার বোলারদের তোপে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। পুরোপুরি ব্যর্থ হন টপঅর্ডারের তিন ব্যাটার ফারজানা হক (৫), সুমাইয়া আক্তার (০) ও মুর্শিদা খাতুন (৮)।দলের হয়ে সর্বোচ্চ ১৬ রান করেন অধিনায়ক নিগার। আর ১৫ রান করে শেষ ব্যাটার হিসেবে অপরাজিত থাকেন মারুফা আক্তার। এছাড়া স্বর্ণা আক্তার ও ‍সুলতানা খাতুন ১০ রান করে করেন। দলের বাকিদের আর কেউই দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি।অস্ট্রেলিয়া বোলার কিম গ্রাথ ও অ্যাশলে গার্ডনার ৩টি করে উইকেট পান। এছাড়া এলিস পেরি ও সোফি মোলিনেয়াক্স ২টি করে উইকেট দখল করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

আপডেট সময়: ০৭:২১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪