আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

রমজানে মুসল্লিদের আল-আকসায় প্রবেশে বাধা ইসরায়েলের

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১২:২৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
  • ৩৩৪ বার পড়া হয়েছে

পবিত্র রমজান শুরু উপলক্ষে অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে তারাবীহর নামাজ আদায়ের জন্য মুসল্লিদের প্রবেশ করতে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। গত রোববার রাতে এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা ওয়াফার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। বার্তা সংস্থাটি জানায়, ইসরায়েলি বাহিনী পুরুষ ও তরুণীদের মসজিদে প্রবেশে বাধা দেয়। শুধু ৪০ বছরের বেশি বয়সী নারীদের নামাজ আদায়ের অনুমতি দেওয়া হয়। ইসরায়েলি বাহিনী কয়েক মাস ধরে ইসলামের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। এদিকে, অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি বাহিনীর অভিযানের খবর পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে তুলকারেম শহর, নাবলুসের পূর্বাঞ্চলের বালাতা ক্যাম্প। এ ছাড়া তুলকারেমের নুর শামস ক্যাম্পে একটি ইসরায়েলি সামরিক বুলডোজারে বোমা পড়েছে। অন্যদিকে, বেথলেহেমের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় তুকু শহরের প্রবেশপথ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, গাজায় ইসরায়েলের যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের মধ্যে অন্তত ১৩ হাজার ‘সন্ত্রাসী’ ছিল। রোববার জার্মানির এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ দাবি করেন তিনি। ফিলিস্তিনি যোদ্ধাদের হত্যার বিষয়ে অবশ্য বিস্তারিত তথ্য জানাননি ইসরায়েলি প্রধানমন্ত্রী। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর দেশটির সামরিক বাহিনী গাজা উপত্যকায় বিমান ও স্থল অভিযান শুরু করে। হামাসের ওই হামলায় ইসরায়েলের প্রায় এক হাজার ২০০ জন নিহত হয় এবং ২৫৩ জনকে জিম্মি করা হয়। এরপর ইসরায়েলের পাল্টা হামলায় গাজায় ৩১ হাজার ৪৫ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে অঞ্চলটির হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এ ছাড়া এই সময়ে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় ১১৩ শিশুসহ ৪২৫ জন নিহত হয়েছেন। চলমান এই সংঘাত ক্রমবর্ধমান মানবিক সংকট তৈরি করেছে। জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজা উপত্যকাজুড়ে কমপক্ষে পাঁচ লাখ ৭৬ হাজার মানুষ, অর্থাৎ গাজার জনসংখ্যার এক চতুর্থাংশ খাদ্য নিরাপত্তাহীনতার বিপর্যয়মূলক পর্যায়ের মুখোমুখি হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

রমজানে মুসল্লিদের আল-আকসায় প্রবেশে বাধা ইসরায়েলের

আপডেট সময়: ১২:২৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪