আজ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সিলেট টেস্ট: দারুণ শুরু বাংলাদেশের

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৬:০৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪
  • ৩৮৭ বার পড়া হয়েছে

বৃষ্টিভেজা সিলেটের মাঠে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তটা দারুণভাবে কাজে লাগাল বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই ব্রেকথ্রু এনে দিয়েছিলেন পেসার খালেদ আহমেদ। এরপর একে একে ফেরালেন প্রতিপক্ষের আরও দুই ব্যাটারকে। টস হেরে ব্যাট করতে নেমে টাইগার এই পেসারের তোপে দলীয় ৫০ রানের আগেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গেছে শ্রীলঙ্কা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীরা আরও এক ব্যাটারকে হারিয়েছে। এবারও আক্রমণে খালেদ থাকলেও রানআউটের ফাঁদে পড়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। ১৪ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ৪৮ রান। এই টেস্টে অভিষেক হয়েছে তরুণ পেসার নাহিদ রানার। ১৫টি প্রথম শ্রেণির ম্যাচে ৬৩ উইকেট শিকার করেছেন এই ডান-হাতি পেসার। বাংলাদেশের ১০৩তম টেস্ট খেলোয়াড় হিসেবে অভিষেক হলো ২১ বছর বয়সী রানার।

সব মিলিয়ে এখন পর্যন্ত ২৪টি টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলংকা। এরমধ্যে টাইগাররা ১টিতে এবং লঙ্কানরা ১৮টিতে জিতেছে। ৫টি ম্যাচ ড্র হয়। বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান, জাকির হাসান, মোমিনুল হক, শাহাদাত হোসেন, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা। শ্রীলংকা একাদশ : ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), দিমুথ করুনারত্নে, নিশান ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দিনেশ চান্ডিমাল, কামিন্দু মেন্ডিস, প্রবাথ জয়সুরিয়া, বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিথা, লাহিরু কুমারা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

সিলেট টেস্ট: দারুণ শুরু বাংলাদেশের

আপডেট সময়: ০৬:০৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪