আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

তামিমের ফেরা নিয়ে যা বললেন মাহমুদ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১২:২১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
  • ৩৫৭ বার পড়া হয়েছে

স্পোর্টস: আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবালের ফেরা না ফেরা নিয়ে জল এখনো প্রবাহিত হচ্ছে। বিসিবি থেকে বলা হচ্ছে, তামিমের সঙ্গে বসবেন তারা। কিন্তু তামিম নিজে জানিয়েছেন, নানা সময়ে বিসিবির সঙ্গে তিনবার বসেছেন তিনি। ফেরা প্রসঙ্গে এখনো নিজের অবস্থায় অনড় তামিম। বিপিএলের ফাইনাল জয়ের পর সংবাদ সম্মেলনেও বলেছিলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হলে অনেক কিছু ঠিক হতে হবে।’ বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন অবশ্য তামিমের এমন শর্তে কিছুটা হতাশ। গতকাল সোমবার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) পারটেক্স স্পোর্টিং ক্লাবকে বড় ব্যবধানে হারিয়েছে আবাহনী। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন আবাহনীর কোচ মাহমুদ। সেখানে তামিম প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ‘দেখেন তামিমের অভিজ্ঞতা বা পারফরম্যান্স নিয়ে কোনো কথা নেই। ছোট ছোট কিছু জিনিস মিডিয়াতেই শুনি। সত্যি বলতে তামিমের সঙ্গে আমার অনেক দিন কথা হচ্ছে না। বিপিএলেও খেলা শেষে শুধু হাত মেলানোই হয়েছে। তাই বলতে পারব না ও কী চাচ্ছে বা না চাচ্ছে। আর ও যেহেতু বিশেষ করে সভাপতি স্যারের সঙ্গেই বসতে চেয়েছে, এখানে আমাদের কথা না বলাই ভালো। কেন বা কি জন্য খেলতে চাচ্ছে না, এটা ও বোর্ডকে বা সভাপতি স্যারকে পরিস্কার করাই ভালো। তৃতীয় ব্যক্তি হিসেবে আমাদের এখানে না যাওয়াই ভালো।’ এরপর মাহমুদ যোগ করেন, ‘আমরা সবাই চাই তামিম ফিরে আসুক। সে খেলতে চাইলে অবশ্যই খেলবে। কিন্তু ক্রিকেটার হিসেবে শর্ত দিয়ে খেলবে, এ কথাটা শুনতে কেমন জানি দেখায়। আমি জাতীয় দলের জন্য খেলব। দেশ বা জাতীয় দল এসব অনেক আগে, অনেক উর্ধ্বে। এখানে আসলে শর্ত থাকবে কি থাকবে না, এটা শুনতে খারাপ দেখায়। তামিম অনেক বছর জাতীয় দলের হয়ে খেলেছে, ওকে আমাদের প্রয়োজন। টিম ম্যানেজমেন্ট, নির্বাচকরা আছেন তারা যদি মনে করেন তামিমকে আমাদের প্রয়োজন, অবশ্যই তামিম খেলবে। কিন্তু সেটা কোনো কিছুর বিনিময়ে হবে, এটা কতটা যৌক্তিক আমি নিজেও বলতে পারব না।’

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

তামিমের ফেরা নিয়ে যা বললেন মাহমুদ

আপডেট সময়: ১২:২১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪