আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ক্যাপ্টেন্সি ছাড়তে তামিমকে হুমকি দেওয়া হয়েছিল

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১২:২০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
  • ৩৩২ বার পড়া হয়েছে

স্পোর্টস: গেল বছরের জুলাইয়ে আফগানিস্তান সিরিজ চলাকালে হুট করেই অবসরের ঘোষণা দিয়েছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে অবসর ভেঙে দলে ফেরার কথা জানিয়েছিলেন তামিম। সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ দিয়ে প্রত্যাবর্তনও করেন এই ওপেনার। কিন্তু ভারত বিশ্বকাপের আগে আবারো দল থেকে নিজেকে সরিয়ে নেন তামিম। সেখান থেকে এখন পর্যন্ত দলের বাইরে রয়েছেন তিনি। এসব বিষয় নিয়েই দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মুখ খুলেছেন দেশসেরা এ ব্যাটসম্যান। ক্যাপ্টেন্সি ছাড়তে হুমকিও দেওয়া হয়েছিল জানিয়ে সাক্ষাৎকারে তামিম ইকবাল বলেন, সবার একটা ভুল ধারণা আছে। অনেকে মনে করে আমার অবসর নেয়া কিংবা অধিনায়কত্ব ছাড়া আবেগী এবং হুট করে নেয়া সিদ্ধান্ত। আমার অধিনায়কত্ব ছাড়া মোটেও হুট করে নেওয়া সিদ্ধান্ত না। হাথুরুসিংহে দায়িত্বে থাকলে দলে ফিরবেন কিনা এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, আমার দলে ফেরাটা কঠিন হবে (হাথুরুসিংহে দায়িত্বে থাকলে)। যেহেতু ওনারা আমাকে আরেকটা মিটিংয়ে ডেকেছে, আমার উচিত তাদের প্রতি সম্মান দেখানো। যদি মিটিংটা আজকে হয়ে যেতো তাহলে এই প্রশ্নের সরাসরি উত্তর দিতে পারতাম। কিন্তু আমাকে সেই মিটিং পর্যন্ত অপেক্ষা করতে হবে। তিনি বলেন, আমাকে ফেরাতে সব সিস্টেম পরিবর্তন করতে হবে এমন কথা আমি বলব না। বিশ্বকাপ দলে তামিমের না থাকা ইস্যুতে কথা বলেছিলেন সাকিব আল হাসান। একটি বেসরকারি টিভি চ্যানেলে তিনি বলেছিলেন, তামিমের আচরণ বাচ্চাদের মতো। যেন আমার ব্যাট আমি খেলব। সে নিজের জন্য খেলে। দলের কথা চিন্তা করে না। সেই কথা প্রসঙ্গে তামিম বলেন, আমি এমন ব্যক্তি না যে টিভি চ্যানেলের সামনে এসে আমার সতীর্থকে নিয়ে কথা বলব। প্রত্যেক ব্যক্তির নিজস্ব ব্যক্তিত্ব আছে। প্রতিটি ব্যক্তির নিজস্ব চিন্তাধারা আছে। আমি এমন ব্যক্তি নয় যে গণমাধ্যমে এসে নিজের সহকর্মী সম্পর্কে মন্তব্য করবেন। যদি জাতীয় দলে ফিরি তাহলে আশা করি আবারও ওপেনিংয়েই নামবো, বলে জানান তামিম।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

ক্যাপ্টেন্সি ছাড়তে তামিমকে হুমকি দেওয়া হয়েছিল

আপডেট সময়: ১২:২০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪