আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বিসিবি কোচ হলেন সাবেক তিন ক্রিকেটার

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১২:২২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
  • ২৭৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিভিন্ন প্রোগ্রামে নিয়োগ পেয়েছেন জাতীয় দলের সাবেক তিন ক্রিকেটার। বিসিবির পরিচালনা পর্ষদের সর্বশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী নিয়োগ পেয়েছেন রাজিন সালেহ, তুষার ইমরান ও তারেক আজিজ। তিন মাসের চুক্তিতে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটের ব্যাটিং কোচ হয়েছেন রাজিন। আগামী ১৪ জুলাই এইচপি দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরও করবেন তিনি। পারিবারিক ব্যস্ততা ও ঘরোয়া টুর্নামেন্টের কারণে বিসিবির সঙ্গে লম্বা সময়ের জন্য যুক্ত হতে পারেননি রাজিন সালেহ। বোর্ড থেকে সেরকম প্রস্তাব থাকলেও খণ্ডকালীন মেয়াদে কাজ করবেন তিনি। নিয়োগ পাওয়া তুষার ইমরানও ব্যাটিং কোচের ভূমিকায় কাজ করবেন। ইতিমধ্যে তিনি বাংলাদেশ টাইগার্স প্রোগ্রামের সঙ্গে যুক্ত হয়েছেন। তার কাজ থাকবে টাইগার্স প্রোগ্রাম ঘিরে। তিন বছরের চুক্তিতে নিয়োগ পেয়েছেন তিনি। আর পেস বোলিং কোচ তারেক আজিজকেও একই মেয়াদে বোর্ডের সঙ্গে যুক্ত করেছে বিসিবি। এ ছাড়াও সাবেক ক্রিকেটার নাদিফ চৌধুরিকে বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছে বোর্ড।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

বিসিবি কোচ হলেন সাবেক তিন ক্রিকেটার

আপডেট সময়: ১২:২২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪