আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কোপা আমেরিকার জন্য শক্তিশালী দল ঘোষণা করল আর্জেন্টিনা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৩:১০:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪
  • ৩০৭ বার পড়া হয়েছে

ফুটবল বিশ্বকাপের পর সবচেয়ে পুরোনো টুর্নামেন্ট কোপা আমেরিকা। আগামী ২১ জুন থেকে মাঠে গড়াবে এবারের আসর। সে হিসেবে সময় বাকি ৫ দিন। প্রায় সবগুলো দল তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করলেও বাদ ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অবশেষে গুয়েতেমালার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ শেষে শিরোপা ধরে রাখার মিশনে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।শনিবার (১৫ জুন) সন্ধ্যায় এ স্কোয়াড ঘোষণা করা হয়।

দলে চমক ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড আলেহান্দ্রে গারনাচো ও এসি মোনজার ভ্যালেন্টিন কার্বোনির স্কোয়াডে জায়গা করে নেয়া। তবে বাদ পড়াদের তালিকায় সবচেয়ে বড় নাম রোমার তারকা পাওলো দিবালা। প্রীতি ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়াদের মধ্যে রয়েছেন লিওনার্দো বালেরদি, ভ্যালেন্তিন বার্কো ও অ্যাঞ্জেল কোরেয়া। রেড ডেভিলদের হয়ে নজরকাড়া গারনাচো ক্লাবের হয়ে এখন পর্যন্ত ৮৬ ম্যাচে ১৫ গোল করেন। শুধু এ মৌসুমেই করেছেন ১০ গোল। তবে জাতীয় দলের হয়ে ৫ ম্যাচ খেলেও কোনো গোলের দেখা পাননি তিনি। অন্যদিকে কার্বোনি সবশেষ মৌসুমে ক্লাবের হয়ে মোট ৩২ ম্যাচে ২ গোল করেন।

বাংলাদেশ সময় ২১ জুন সকাল ৬টা থেকে শুরু হবে ৪৮তম কোপা আমেরিকার আসর। প্রথম ম্যাচেই মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কানাডা।গ্রুপে অন্য দলগুলো হলো পেরু ও চিলি। আর্জেন্টিনা তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে ২৬ জুন চিলির বিপক্ষে। গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচটি খেলবে ৩০ জুন পেরুর বিপক্ষে।

আর্জেন্টিনা দল
গোলরক্ষক
এমিলিয়ানো মার্টিনেজ, ফ্রাঙ্কো আরমানি, জেরোনিমো রুলি।

ডিফেন্ডার
গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, জার্মান পেজ্জেলা, লুকাস কুয়ার্তা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুনা, নিকোলাস তাগলিয়াফিকো।

মাঝমাঠ
গুইদো রদ্রিগেজ, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল, এক্সিকুয়েল প্যালাসিও, এনজো ফার্নান্দেজ, জিওভানি লো সেলসো।

আক্রমণভাগ
অ্যাঞ্জেলো ডি মারিয়া, ভ্যালেন্তিন কার্বোনি, লিওনেল মেসি, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গঞ্জালেজ, লাউতারো মার্টিনেজ ও জুলিয়ান আলভারেজ।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

কোপা আমেরিকার জন্য শক্তিশালী দল ঘোষণা করল আর্জেন্টিনা

আপডেট সময়: ০৩:১০:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪