আজ বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার Logo কলারোয়ায় বাল্যবিয়ে, মাদক ও ইভটিজিং প্রতিরোধে মতবিনিময় সভা Logo পল্লবীতে শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় ৭ জুন Logo ট্রাফিক আইন ভাঙলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার Logo হাজিদের ১৫০ লাগেজ থেকে চুরির অভিযোগ ‘অসত্য’: বিমান প্রতিমন্ত্রী Logo কুয়েতে হামলার ব্যাখ্যা দিলেন ইরানি অধ্যাপক Logo সাতক্ষীরায় গণঅধিকার পরিষদের নবগঠিত কমিটির মতবিনিময় Logo তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ Logo সাতক্ষীরায় ইসলামী ব্যাংকের সামনে দ্বিতীয় দিনের মানববন্ধন Logo জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

না-ফেরার দেশে সাফজয়ী ফুটবলার রাজিয়া

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৪:৩৮:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
  • ১৩৭১ বার পড়া হয়েছে

সন্তান জন্ম দিতে গিয়ে না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন নারী ফুটবলার রাজিয়া খাতুন। সাতক্ষীরার কালীগঞ্জ থানায় নিজ গ্রামে গত বুধবার রাতে সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ভোর ৪টার দিকে প্রাণ হারান একসময় জাতীয় দলে খেলা এই ফুটবলার। প্রসূতি মারা গেলেও সুস্থ আছে ছেলেসন্তান। রাজিয়ার মৃত্যুতে দেশের ফুটবলে নেমে এসেছে গভীর শোক। ২০১৫ সালে অনূর্ধ্ব-১৬ বাংলাদেশ দলের হয়ে প্রথমবার খেলেছিলেন রাজিয়া। এরপর ২০১৮ সালে ভুটানে অনূর্ধ্ব-১৮ সাফজয়ী দলের সদস্য ছিলেন ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। লাল-সবুজের সিনিয়র দলের জার্সিও গায়ে চাপিয়েছিলেন তিনি। যদিও কৃষ্ণারানী সরকার, সিরাত জাহান স্বপ্নাদের ভিড়ে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। বাফুফে ক্যাম্প থেকেও বাদ পড়েছেন বছর চারেক আগে। সবশেষে নারী ফুটবল লিগে খেলেছিলেন এফসি ব্রাহ্মণবাড়িয়ার হয়ে। বাফুফে ভবনের ক্যাম্পে রাজিয়ার সঙ্গে দীর্ঘদিন রুম শেয়ার করেছেন কৃষ্ণারানী। জাতীয় দলের এই ফরোয়ার্ডও হতবাক তাঁর মৃত্যুর খবর শুনে, ‘আমরা একসঙ্গে অনেক দিন ছিলাম। খুবই ভালো সম্পর্ক ছিল আমাদের। এমন খবরে খুবই খারাপ লাগছে।’

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার

না-ফেরার দেশে সাফজয়ী ফুটবলার রাজিয়া

আপডেট সময়: ০৪:৩৮:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪