আজ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আমেরিকায় পাকিস্তান-ভারত ম্যাচে জঙ্গি হামলার আশঙ্কা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০১:৫২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
  • ৩৫৪ বার পড়া হয়েছে

দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপের রোমাঞ্চ। আগামী ১ জুন (বাংলাদেশ সময় ২ জুন) আয়োজক যুক্তরাষ্ট্র-কানাডার ম্যাচ দিয়ে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। রেকর্ডসংখক ২০ দলের অংশগ্রহণের এই বিশ্বকাপের সহ-আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। বিশ্ব আসরে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ ভারত-পাকিস্তান লড়াই। আগামী ৯ জুন আমেরিকার নিউইয়র্কের নাসাউ স্টেডিয়ামে হওয়ার কথা দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণ। কিন্তু বিশ্বকাপের এ ম্যাচে জঙ্গি হামলার জঙ্গি সংগঠন প্রো-আইএসআইএস গ্রুপ। ভারত-পাকিস্তান ম্যাচে জঙ্গি হামলার কথা জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে জঙ্গি সংগঠনটি। ভিডিওটিতে জঙ্গি এ হামলার নাম বলা হচ্ছে ‘লোন উলফ’। যে কেউ এই হামলা চালাতে পারে বলে উল্লেখ্য করা হয়েছে প্রকাশিত ভিডিওতে। হুমকি পাওয়ার পরপরই সতর্ক নিউইয়র্ক পুলিশ। হুমকিটিকে বেশ গুরুত্বের সঙ্গে নিয়ে নিরাপত্তার সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন নাসাউ কাউন্টির পুলিশ কমিশনার প্যাট্রিক রাইডার।

স্থানীয় গণমাধ্যমে তিনি বলেন, ‘একটি ভিডিও বার্তায় জঙ্গি সংগঠনের পক্ষ থেকে ‘লোন উলফ’ হামলার হুমকি দেওয়া হয়েছে। যেখানে এত বড় একটা ম্যাচ এবং প্রচুর দর্শক আসবেন, সেখানে কোনও কিছুই হালকাভাবে নেওয়া যায় না।’ রাউডার আরও জানান এ ধরনের হুমকি প্রথম নন। এর আগে চলতি বছর এপ্রিলে থেকে আরেক জঙ্গি সংগঠন আইএস-খোরাসান একই রকম হামলার হুমকি দিচ্ছে। তবে কোথায় বা কী ধরনের হামলা করা হবে সে বিষয়ে পরিস্কার তথ্য ছিল না। তবে এবারই প্রথম নির্দিষ্ট করে ভারত-পাকিস্তান ম্যাচে হামলার কথা বলা হচ্ছে। এর আগে দুই মহারথীর লড়াইয়ের ভেন্যু নাসাউ স্টেডিয়ামের উপর দিয়ে একটি ড্রোন উড়তে দেখা যায়। সেখানে লেখা ছিল ভারত-পাকিস্তান ম্যাচের তারিখ ‘৯/৬/২০২৪’। এরপরই নড়চড়ে বসে নিউইয়র্ক প্রশাসন।

ম্যাচকে ঘিরে শহরের নিরাপত্তা বৃদ্ধি করতে স্টেট পুলিশকে নির্দেশ দিয়েছেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল। তিনি বলেছেন, ‘এই মুহূর্তে আলাদা করে মানুষের নিরাপত্তা নিয়ে কোনও সংশয় তৈরি হয়নি। তবে আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি। গত কয়েক মাস ধরেই আমাদের প্রশাসন যোগাযোগ রাখছে নাসাউ কাউন্টি এবং ফেডারেল ল এনফোর্সমেন্টের সঙ্গে। নিউইয়র্কের মানুষ এবং বাইরে থেকে যারা ওই ম্যাচ দেখতে আসবেন তারা যাতে সুরক্ষিত থাকেন তার ব্যবস্থা গ্রহণ করব আমরা।’

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

আমেরিকায় পাকিস্তান-ভারত ম্যাচে জঙ্গি হামলার আশঙ্কা

আপডেট সময়: ০১:৫২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪