আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

‘বাংলাদেশকে খেয়েছি, ভারত-পাকিস্তানকেও খাব’

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০১:৩৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪
  • ৩৩৪ বার পড়া হয়েছে

বিশ্ব ক্রিকেটে যুক্তরাষ্ট্র ঠিক কখনোই বড় কোনো শক্তি নয়। বিশ্বের অন্যতম শক্তিধর দেশটিতে নেই ক্রিকেটের বলার মতো কোনো কাঠামোও। তবুও আইসিসির সহযোগী এই দেশ নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে বাংলাদেশের মতো দেশকে সিরিজে হারিয়ে। আর বাংলাদেশকে হারানো যুক্তরাষ্ট্র এবার জানান দিল আরও বড় লক্ষ্যের। যুক্তরাষ্ট্রের মতো আইসিসির সহযোগী দেশের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ ইতোমধ্যেই খুঁইয়েছে শান্তরা। আজ যুক্তরাষ্ট্রের লক্ষ্য প্রথমবারের মতো কোনো টেস্ট দলকে ধবলধোলাই করা। তবে বাংলাদেশ বধের অন্যতম নায়ক পেসার আলি খানতো রীতিমতো ভারত পাকিস্তানের মতো দলগুলোকেও হুমকি দিয়ে রাখলেন। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ৫ উইকেটের জয়ের পর দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নেয় স্বাগতিক যুক্তরাষ্ট্র। দ্বিতীয় ম্যাচে একসময়ে শঙ্কায় থাকা স্বাগতিক দলকে ১৮ ও ২০তম ওভারে দুর্দান্ত বোলিং করে ম্যাচ জেতান আলি খান। আর এবারে নিজেদের ঘরের মাটিতে হওয়া বিশ্বকাপে ভারত, পাকিস্তান, কানাডা ও আয়ারল্যান্ডের গ্রুপে আছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। গ্রুপে ভারত-পাকিস্তানের মতো দুই পরাশক্তি ও আয়ারল্যান্ডের মতো বিপদজনক দল থাকলেও আলি খান ভয় পাচ্ছেন না কাউকে।

বৃহস্পতিবার (২৩ মে) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ পেসার বলেন, ‘আমরা ক্ষুধার্ত। বাংলাদেশকে খেয়েছি এবং সামনে যেই আসুক, সবাইকে খেতে চাই। এখনই সময় কিছু পরিবর্তন আনার ও গুছিয়ে নেওয়ার। দলকে ভারসাম্যপূর্ণ মনে হচ্ছে এবং সবাই ক্ষুধার্ত, আমি নিশ্চিত বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে কিছু অঘটনের জন্ম দেবে।’ এ ছাড়াও বাংলাদেশের মতো দলকে টানা দুই ম্যাচ হারিয়ে স্বাগতিক দল আত্মবিশ্বাসীও, ‘বিশ্ব ক্রিকেটের মানচিত্রে যুক্তরাষ্ট্রকে নিজের জায়গা করে দিতে হবে। বড় দলের বিপক্ষে জিতলে মানুষ তা অঘটন বলে চালিয়ে দেয়। কিন্তু তাদের দুইবার হারানো, টানা দুই ম্যাচে, সিরিজ জেতা কোনো অঘটন না। সুযোগ দিলে আমাদের প্রতিভা, দক্ষতা ও ক্ষমতা আছে (দেখানোর মতো)।’ যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ মিশন শুরু হবে প্রতিবেশী কানাডার বিপক্ষের ম্যাচ দিয়ে। কানাডার পর ৬ ও ১২ জুন পাকিস্তান ও ভারতের বিপক্ষে খেলবে স্বাগতিকরা।

আর সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে নিজেদের জাত চেনাতে মুখিয়ে আছেন আলী খান, ‘এটা বড় ঘটনা। এমন সিরিজে গুরুত্বপূর্ণ হলো নিজের পারফরম্যান্সও। তবে আমরা যদি শুধু নিচের লেভেলে বা সহযোগী দলের সঙ্গে খেলি, আমরা সেখানেই রয়ে যাব। কিন্তু শীর্ষ দলগুলোর বিপক্ষে খেললে, তাহলেই তো অঘটন ঘটানোর সুযোগ পাব। এবং পূর্ণ সদস্যের বিপক্ষে খেলার সুযোগ বেশি পেলেই আমরাও ভবিষ্যতে তাদের জায়গায় যেতে পারব।’

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

‘বাংলাদেশকে খেয়েছি, ভারত-পাকিস্তানকেও খাব’

আপডেট সময়: ০১:৩৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪