আজ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ঢাকা বোর্ডে ১ লাখ ৭৯ হাজার খাতা চ্যালেঞ্জ করেছেন শিক্ষার্থীরা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৭:৫৮:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪
  • ৩২০ বার পড়া হয়েছে

প্রকাশিত হয়েছে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল। এতে গড় পাসের হার ৮৩.০৪ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮২ হাজার ১২৯ জন। প্রকাশিত ফলাফলে কারও কাঙ্ক্ষিত ফল না এলে সে পুনর্নিরীক্ষণের আবেদন বা খাতা চ্যালেঞ্জ করার সুযোগ দেয় শিক্ষাবোর্ডগুলো। গত ১৩ মে থেকে এ কার্যক্রম চলে ১৯ মে পর্যন্ত। এরমধ্যে শুধু ঢাকা শিক্ষাবোর্ডে ১ লাখ ৭৯ হাজার ১৪৮টি খাতা চ্যালেঞ্জ করেছেন শিক্ষার্থীরা। ঢাকা শিক্ষাবোর্ড থেকে জানা গেছে, এসব শিক্ষার্থীদের আবেদন এখন পুনর্নিরীক্ষণ হবে। তারপর শিগগিরই সেই ফল প্রকাশ করা হবে। তবে কবে ফল প্রকাশ করা হবে তা এখন ঠিক হয়নি। যাদের ফল যদি পরিবর্তন হবে তাদের এসএমএস করে প্রাপ্ত ফলাফল জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া সংশোধিত ফল বোর্ডের ওয়েবসাইটে দেওয়া হবে।

শিক্ষাবোর্ডের কর্মকর্তারা জানান, পুনর্নিরীক্ষণ করলে একজন শিক্ষার্থীর খাতা পুনরায় মূল্যায়ন করা হয় না। পুনর্নিরীক্ষণের আবেদন হওয়া উত্তরপত্রের চারটি দিক দেখা হয়। এগুলো হলো, উত্তরপত্রের সব প্রশ্নের সঠিকভাবে নম্বর দেওয়া হয়েছে কি না, প্রাপ্ত নম্বর গণনা ঠিক রয়েছে কি না, প্রাপ্ত নম্বর ওএমআর শিটে উঠানো হয়েছে কি না এবং প্রাপ্ত নম্বর অনুযায়ী ওএমআর শিটের বৃত্ত ভরাট করা হয়েছে কি না। এসব পরীক্ষা করেই পুনর্নিরীক্ষার ফল দেওয়া হয়। এই চারটি জায়গা কোনো ভুল হলে তা সংশোধন করে নতুন করে ফল প্রকাশ করা হয়। এদিকে আগামী ২৬ মে থেকে একাদশ শ্রেণির ভর্তির আবেদন শুরু হবে। এর মধ্যে অনেকেই কলেজ ভর্তির আবেদন করে ফেলবে। তবে যাদের ফল পরিবর্তন হবে তারা কলেজ ভর্তির আবেদন সংশোধন করার সুযোগ পাবেন বলে বোর্ড কর্মকর্তারা জানান।
গত বছর (২০২৩ সালে) ঢাকা শিক্ষাবোর্ডে খাতা চ্যালেঞ্জ করে ফেল থেকে পাস করে ১০৪ জন শিক্ষার্থী। আর নতুন করে জিপিএ-৫ পায় ৩৬২ জন। এ ছাড়া অন্যান্য গ্রেড পরিবর্তন হয় ৩ হাজার ৮৫ জন শিক্ষার্থীর।
ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

ঢাকা বোর্ডে ১ লাখ ৭৯ হাজার খাতা চ্যালেঞ্জ করেছেন শিক্ষার্থীরা

আপডেট সময়: ০৭:৫৮:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪