আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

দিপু-ইমনের জোড়া সেঞ্চুরিতে বিশাল জয় প্রাইম ব্যাংকের

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০২:১০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
  • ৩৩৮ বার পড়া হয়েছে

বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল ঢাকা প্রিমিয়ার ডিভিশনের ক্রিকেট লিগের চলমান আসরে টানা দুই ম্যাচে ব্যাটিংয়ে ব্যর্থ। প্রথম ম্যাচে শাইনপুকুরের বিপক্ষে করেছেন ২৬ বলে ১৭, বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে ১৫ বলে করেছেন ১৬। তবে তার এই ব্যাটিং ব্যর্থতা সংক্রমিত হয়নি প্রাইম ব্যাংকের উপর। দুই ওপেনার শাহাদত দিপু (১১৯) এবং পারভেজ ইমনের (১৫১) জোড়া সেঞ্চুরিতে ভর করে ব্রাদার্স ইউনিয়নকে রান পাহাড়ে চাপা দিয়ে (৩৮০/৪) ১৬৫ রানের বিশাল জয় পেয়েছে প্রাইম ব্যাংক।

বিকেএসপি-ফোর-এ প্রথমে ব্যাট করে ওপেনিং জুটির ২৪৬ রানে বিশাল স্কোরের আবহ পায় প্রাইম ব্যাংক। শেষ পাওয়ার প্লে’র ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৪ রান যোগ করেছে প্রাইম ব্যাংক। প্রাইম ব্যাংক ওপেনার শাহাদত দিপু ৫৬ বলে ৫০, ৯৫ বলে সেঞ্চুরি পূর্ণ করে থেমেছেন ১১৯ রানে (১১১ বলে ১০ চার, ৪ ছক্কা)। পারভেজ হোসেন ইমন ৫৮ বলে ফিফটি, ১০৪ বলে সেঞ্চুরি এবং ১২৬ বলে দেড়শ রান করে থেমেছেন ১৫১-তে।

ব্রাদার্স ইউনিয়নের বোলারদের এদিন পাড়া-মহল্লামানে নামিয়ে এনেছে প্রাইম ব্যাংক ব্যাটাররা। রাহি ৩ উইকেটের বিপরীতে খরচ করেছেন ৭০। ১‌ উইকেট পেতে সালাউদ্দিন শাকিলের খরচা ৮৫ রান। রান পাহাড়ে চাপা পড়ে প্রথম উইকেট জুটির ৫৭, দ্বিতীয় উইকেট জুটির ৫২ রানে প্রতিদ্বন্দ্বীতার আভাস দিয়েছিল ব্রাদার্স। তবে প্রাইম ব্যাংকের দুই বাঁ হাতি স্পিনার নাজমুল অপু (৩/৩৪) এবং সানজামুলের (৩/৪০) বোলিংয়ে ২১৫/৯-এ থেমেছে ব্রাদার্স। ব্রাদার্সের মজিদ করেছেন সর্বোচ্চ ৫৬ রান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

দিপু-ইমনের জোড়া সেঞ্চুরিতে বিশাল জয় প্রাইম ব্যাংকের

আপডেট সময়: ০২:১০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪