আজ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

মেসিকে নিয়েও কষ্টার্জিত জয় মায়ামির

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০১:১৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
  • ৩২৬ বার পড়া হয়েছে

এবারের মেজর লিগ সকার (এমএলএস) মৌসুমে টেবিল টপার ইন্টার মায়ামির ম্যাচগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। প্রথমটি হল মায়ামির প্রাণভোমরা মেসিকে নিয়ে তাদের খেলা ম্যাচ আর মেসিকে ছাড়া ম্যাচ। মেসিকে নিয়ে যখন মায়ামি একের পর এক ম্যাচ জিতেছে, আবার একই সময় মেসি না থাকা ম্যাচগুলোতে জয় এসেছে কদাচিৎ। মায়ামির সর্বশেষ ম্যাচেও ড্র করার কারণ হিসেবে মেসির না থাকাকেই উল্লেখ করেন হেরনদের কোচ টাটা মার্টিনো। আজকের ম্যাচে মেসি খেলেছেন, মায়ামিও জয় পেয়েছে তবে সেই জয় এসেছে অনেক কষ্টে। রোববার (১৯ মে) মায়ামির ঘরের মাঠ ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে এমএলএসের ম্যাচে ডিসি ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। হেরনদের হয়ে একমাত্র গোলটি করেন বদলি হিসেবে নামা লিওনার্দো কাম্পানা। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হওয়া ম্যাচে প্রথম থেকেই খেলেছেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা পৃথিবীর অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি। মেসি থাকায় বল দখলে আধিপত্য দেখালেও আক্রমণে ডিসির কাছে পাত্তা পাচ্ছিল না মেসি-সুয়ারেজরা। ম্যাচের প্রথমার্ধে বলার মতো কোন সুযোগ পায়নি কোনো দলই। প্রথমার্ধে ডিসির গোলে তিনটি শট নিতে পারে মায়ামি। যার দুটি শটই আসে মেসির পা থেকে। বলে মায়ামির দাপট থাকলেও আক্রমণে দাপট ছিল সফরকারী ডিসির। ২, ১২ এবং ১৯ মিনিটে ৩টি শট নেয় তারা তবে মায়ামির জাল কাঁপাতে পারেনি সফরকারী দলটি।

অন্যদিকে ম্যাচের ৪৩ মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ এক সুযোগ পায় মায়ামি। তবে জর্ডি আলবার বাড়ানো দুর্দান্ত বল বক্সের মধ্যে ভালোভাবে নিয়ন্ত্রণে নিয়েও জালে পাঠাতে পারেননি ক্রেমাসি। দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যাওয়ার সুযোগ পায় ডিসি। তবে জারেড স্ট্রুড গোলবারের সামনে হতাশ করেন। ৭১ মিনিটে গোলের উদ্দেশ্যে শট নেন মেসি। তবে পোস্টের অনেক বাইরে দিয়ে নেওয়া সেই শট বারের ওপর দিয়ে যায়। ৮৬ মিনিটে ডিসির এগিয়ে যাওয়ার সুযোগ রুখে দেন মায়ামির গোলরক্ষক। জ্যাকব মুরেলের নেয়া দ্রুতগতির শট ঝাঁপিয়ে পড়ে রুখে দেন তিনি। ম্যাচ যখন মনে হচ্ছিল গোলশূন্যভাবেই শেষ হবে। আবারও ড্র করে পয়েন্ট খোয়াতে হবে মায়ামির। আর জয়ের আশা যখন একদমই তলানিতে তখনই মায়ামির ত্রাতা হিসেবে আবির্ভূত হন কাম্পানা। বদলি হিসেবে মাঠে নামা এই ফুটবলার মাঝমাঠ থেকে বাড়ানো বলকে দারুণ দক্ষতায় রিসিভ করেন এবং গোলরক্ষককে বোকা বানিয়ে জালে জড়ান। আর এতে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মেসির দল।

এই জয়ে এমএলএসর ইস্টার্ন কনফারেন্সে ১৫ ম্যাচ শেষে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান মায়ামির। ডিসি ইউনাইটেডের অবস্থান পয়েন্ট টেবিলের নয় নম্বরে ‍ৃ

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

মেসিকে নিয়েও কষ্টার্জিত জয় মায়ামির

আপডেট সময়: ০১:১৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪