আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কবে উন্মোচিত হচ্ছে টাইগারদের বিশ্বকাপ জার্সি

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:৪৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
  • ৩২০ বার পড়া হয়েছে

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে অংশ নেবে ২০টি দেশ। আর ১৯তম দেশ হিসেবে বিশ্বকাপ আসরের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দল ঘোষণার পাশাপাশি প্রায় সব দেশই উন্মোচন করেছে নিজেদের বিশ্বকাপ জার্সি। দল ঘোষণা মতো জার্সি উন্মুক্ত করতে সময় নিচ্ছে বিসিবি। তবে দিন দুয়েকের মধ্যে ঘোষণা আসতে পারে জার্সি উন্মোচনের দিনক্ষণের। এর আগে গত বছর ভারতে হওয়া ওয়ানডে বিশ্বকাপের জার্সি উন্মোচনে ভিন্নতা এনেছিল বিসিবি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট দিয়ে টাইগারদের স্কোয়াড ঘোষণার পাশাপাশি উন্মোচন করা হয়েছিল বাংলাদেশ দলের বিশ্বকাপ জার্সি। এবার জার্সি উন্মোচনে ভিন্ন কোনো পন্থা অবলম্বন করবে কি না তাও নিশ্চিত নয়।

বুধবার (১৫ মে) উত্তপ্ত রোদে সুটেড-বুটেড হয়ে ফটোসেশনে অংশ নেয় বাংলাদেশ। পরে ক্রিকেটারদের সঙ্গে কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টের নিয়ে ফটোসেশনে অংশ নেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।এবারের মতো বিশ্বকাপের জার্সি নিয়ে এত লুকোচুরি হয়নি। বিসিবির এক সূত্র নিশ্চিত করেছে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি কবে নাগাদ উন্মোচন করা হবে জানা যাবে দিন দুয়েকের মধ্যে। বিশ্বকাপ খেলতে বুধবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেয় বাংলাদেশ। বিসিবির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ঢাকা থেকে ক্রিকেটারদের বহনকারী বিমান দুবাইয়ে যাত্রা বিরতি করে। সেখানে প্রায় ৫ ঘণ্টা অপেক্ষার পর বিশ্বকাপের সহআয়োজক যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

বিশ্বকাপ শুরু আগে আগে সহআয়োজক যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। হিউস্টনে ২১, ২৩ ও ২৫ মে হবে ম্যাচগুলো। পরে আগামী ১ জুন নিউইয়র্কে বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচ বাংলাদেশ খেলবে ডালাস ও নিউইয়র্কে। ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন। এরপর ১০ জুন বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এরপর গ্রুপপর্বের বাকি দুই ম্যাচ খেলতে ওয়েস্ট ইন্ডিজে যাবেন শান্তরা। সেখানে সেন্ট ভিনসেন্টে ১৩ জুন টাইগারদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। আর ১৭ জুন একই ভেন্যুতে শেষ ম্যাচে বাংলাদেশ লড়বে নেপালের বিপক্ষে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

কবে উন্মোচিত হচ্ছে টাইগারদের বিশ্বকাপ জার্সি

আপডেট সময়: ১১:৪৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪