আজ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ইমরান খানের মুক্তি চেয়ে পোস্টারে সই করে বিতর্কে রিজওয়ান!

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৮:৩৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪
  • ৩১৫ বার পড়া হয়েছে

প্রথমবারের মতো ২০ দল হিসেব বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নবম আসর শুরু হতে বাকি মাত্র ১৭ দিন। শেষ প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। ভারত-অস্ট্রেলিয়া-বাংলাদেশসহ ক্রিকেটের সংক্ষিপ্ত এই বিশ্ব আসরের জন্য দল ঘোষণা করেছে অংশগ্রহণকারী ১৯ দেশ। বাকি কেবল পাকিস্তান। এর আগে আয়ারল্যান্ড সফরে রাজনৈতিক বিতর্কে জড়িয়েছেন দেশটির ওপেনার মোহাম্মদ রিজওয়ান। বর্তমানে আয়ারল্যান্ডের রয়েছেন বাবররা। সেখানে স্বাগতিকদের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলে পাকিস্তান। হার দিয়ে আইরিশদের বিপক্ষে সিরিজ শুরু করেছিল তারা। তবে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফেরে বাবর আজমের দল।

মঙ্গলবার (১৪) বাংলাদেশ সময় দিবাগত রাতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৬ উইকেটের দারুণ এক জয় পায় পাকিস্তান। এতে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে তারা। তবে দ্বিতীয় ম্যাচের এক ঘটনায় দলের ওপেনার মোহাম্মদ রিজওয়ানকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। পাকিস্তানের ক্রিকেটবিষয়ক গণমাধ্যম ক্রিকেট পাকিস্তানের প্রতিবেদনে বলা হয়েছে, ‘রোববার ডাবলিনের ক্লোনটার্ফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি চলাকালীন পাকিস্তানের উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানকে এক ভক্তকে অটোগ্রাফ করতে দেখা গেছে। সেই ভক্তের হাতে পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং প্রধানমন্ত্রী ইমরান খানের একটি পোস্টার ধরেছিলেন, আর তাকে লেখা ছিল, ‘ইমরান খানকে মুক্তি দাও।’ সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও ভাইরাল হয়। ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন ইমরান খান। দেশের গোপন তথ্য পাচারের অভিযোগে তাকে ১০ বছরের কারাদণ্ড দেন পাকিস্তানের বিশেষ আদালত।

যদিও তোষাখানা মামলায় তাকে আগেই গ্রেপ্তার করেছিল পাকিস্তান পুলিশ। এরপর থেকে কারাবান্দি অবস্থায় রয়েছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক। ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানজুড়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে তার রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। সেই ইমরানের মুক্তির দাবি লেখা পোস্টারে অটোগ্রাফ দেন রিজওয়ান। সে ম্যাচে ডানহাতি এই ব্যাটারের ৪৬ বলে ৭৫ রানের ইনিংসে ম্যাচ জেতে পাকিস্তান। ইমরানের পোস্টারে করা অটোগ্রাফ নিয়ে এখনো কিছুই বলেননি রিজওয়ান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

ইমরান খানের মুক্তি চেয়ে পোস্টারে সই করে বিতর্কে রিজওয়ান!

আপডেট সময়: ০৮:৩৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪