আজ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

এবার ক্রিকেট খেলে আলোচনায় ১০২ বছরের করম

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৮:২৫:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪
  • ৩৩৭ বার পড়া হয়েছে

ভারতে লোকসভা নির্বাচনের সময় আলোচনায় আসেন করম দীন। ১০২ বছর বয়সী এক ভোটারকে ভোট কেন্দ্রে দেখে অবাক হন অনেকে। ১৯২২ সালে জন্ম নেওয়া করম দীনকে ঘিরে বেশ আলোচনাও হয় বেশ। হঠাৎ আবারও আলোচনায় কাশ্মীরে জন্ম নেওয়া এই ব্যক্তি। সে সময় তিনি স্বীকার করেছিলেন তার সমবয়সীদের মধ্যে আর কেউ বেঁচে নেই। একশ বছর পেরিয়ে যাওয়ার আগেই অনেকে শয্যাশায়ী হয়ে পড়েন। তবে করম দীন যেন ভিন্ন ধাতুতে গড়া মানুষ। এখনো নিয়মিত মাঠে যান, খেলেন ক্রিকেট। ব্যাট-প্যাড নিয়ে অনুশীলনে নেমে পড়েন কাশ্মীরের এই বর্ষীয়ান। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও করেন তিনি।

তার জন্ম জম্বু-কাশ্মীর প্রদেশের রিয়াসি জেলায়। ২৬ এপ্রিল এক আত্মীয়ের সহায়তায় লাঠি হাতে লোকসভার নির্বাচনে ভোট দিতে যান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় সেই ভিডিও। সে সময় এ ব্যাপারে বার্তা সংস্থা পিটিআইকে তিনি বলেছিলেন, ‘এই বয়সে (১০২ বছর) কেন্দ্রে ভোট দিতে পেরে দারুণ খুশি আমি। প্রতিবার ভোট দিয়েছি আমি। ১০২ বছর বয়সেও এই যাত্রা চলছে।’ এমন এক ব্যক্তির বিষয়ে তথ্য সংগ্রহ করতে দিয়ে আরও চমকে যান গণমাধ্যমকর্মীরা। ভোট দিতে শুধু একদিনই তিনি বাসা থেকে বের হন এমনটা নয়। করম দীন নিয়মিত মাঠে যান, তরুণদের সঙ্গে খেলেন ক্রিকেট।

ভারতীয় গণমাধ্যম এএনআই নিউজকে নিজের ক্রিকেট প্রেমের গল্পে তিনি বলেন, ‘আমি ক্রিকেট খেলতে ভালোবাসি। আমি আমার ছেলেদেরও ক্রিকেট খেলতে নিয়ে আসি। তরুণরা কেমন খেলছে সেটা দেখতে আসি। এখন তো আমার বয়সের আর কেউ নেই, ওরা সবাই চলে গেছে।’ তিনি শুধু দেখেন তা কিন্তু নয়। করম দীন নিজেও নেমে পড়েন মাঠে। অনুশীলনে তাকে ব্যাট-প্যাড পড়তে দেখলে উচ্ছ্বসিত হয়ে ওঠেন অনেক তরুণ।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

এবার ক্রিকেট খেলে আলোচনায় ১০২ বছরের করম

আপডেট সময়: ০৮:২৫:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪