আজ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

যুক্তরাষ্ট্র সিরিজে তাসকিনের বিকল্প হাসান!

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১২:৩৬:০৩ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪
  • ৩৪৬ বার পড়া হয়েছে

তাসকিন আহমেদের শরীরের ডান পাশের মাংস পেশির এই চোটটি দীর্ঘদিনের। মাঝে মধ্যেই অস্বস্তিতে পড়েন এই চোট নিয়ে। এবারও পড়েছেন পুরোনো সেই চোটে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ডানহাতি ফাস্ট বোলারের এ চোট চিন্তায় ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তাদের। শঙ্কার মধ্যে পড়ে গেছে তাসকিনের বিশ্বকাপ খেলা। এখনো চূড়ান্ত না হলেও যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তার খেলা যে হচ্ছে না এটা পুরোপুরি নিশ্চিত। আর আসন্ন এই সিরিজের তার বিকল্প হিসেবে ভাবা হচ্ছে আরেক পেসার হাসান মাহমুদকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বুধবার (১৫ মে) দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল। হিউস্টনে স্বাগতিকদের বিপক্ষে প্রস্তুতিমূলক সিরিজ রয়েছে টাইগারদের। আগামী ২১, ২৩ ও ২৫ মে মাঠে গড়বে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের এই সিরিজ। হাসান ছাড়াও আরো দুই-তিনজকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হতে পারে। ধারণা করা হচ্ছে পুরোপুরি সেরে ওঠতে তাসকিনের তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে। স্বাভাবিকভাবে যুক্তরাষ্ট্রের বিপক্ষ প্রস্তুতিমূলক এই সিরিজ খেলতে পারবেন না তিনি।

তবে বিশ্বকাপে তাসকিনকে পেতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজম্যান্ট। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে পাঠানো বিশ্বকাপের দলে পরিবর্তন আনা যাবে ২৫ মে পর্যন্ত। ততদিন দলের সঙ্গে থাকবেন ডানহাতি এ বোলার। যদি চোট থেকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন, তাহলে যুক্ত হবেন বিশ্বকাপ স্কোয়াডে। নয়তো তাকে ফিরে হতে হবে দেশে। আর যদি তাই হয় তাহলে এ নিয়ে তিনটি বিশ্বকাপ মিস করবেন তাসকিন আহমেদ।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

যুক্তরাষ্ট্র সিরিজে তাসকিনের বিকল্প হাসান!

আপডেট সময়: ১২:৩৬:০৩ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪