আজ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo বাংলাদেশের পেস ইতিহাসে হাসানের হ্যাটট্রিক
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ভারতের কোচ হতে আগ্রহী নন দ্রাবিড়!

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১২:২৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪
  • ৩৩৯ বার পড়া হয়েছে

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বদল হচ্ছে ভারতের জাতীয় দলের কোচ! ক্রমশ জোরালো হচ্ছে সেই সম্ভাবনা। কিন্তু প্রশ্ন হচ্ছে- কেন? কারণ সুযোগ থাকার পরও এ পদের জন্য আর আগ্রহী নন বর্তমান কোচ রাহুল দ্রাবিড়। এমনটাই দাবি করেছে ভারতীয় গণমাধ্যম। ফলে দেশটির বেশকিছু গণমাধ্যমের দাবি, নতুন কোচ পেতে যাচ্ছেন রোহিত-কোহলিরা। সম্ভাবনা রয়েছে বিদেশি কোচেরও। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বলছে, জাতীয় দলের কোচের পদের জন্য আর আবেদন করতে চাইছেন না রাহুল দ্রাবিড়।

গত বছর নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপের পর শেষ হয় তার চুক্তির মেয়াদ। সেই সময়ই জাতীয় দলের দায়িত্ব নিতে অনাগ্রহের কথা বলেছিলেন ভারতের সাবেক অধিনায়ক। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অনুরোধে চলতি বছর জুন পর্যন্ত বাড়ানো হয় তার চুক্তির মেয়াদ। কয়েকদিন আগে গণমাধ্যমে বিসিসিআইয়ের সচিব জয় শাহ জানান, ‘ভারতীয় জাতীয় দলের কোচের জন্য আবেদনপত্র আহবান করা হবে। চাইলে আবারও আবেদন করতে পারবেন দ্রাবিড়।’

এবার কোচ নিয়োগের বিজ্ঞপ্তিতে বিদেশিদের আবেদন করার সুযোগ রাখা হবে বলে জানিয়েছিলেন জয় শাহ। ফলে ধারণা করা হচ্ছে, দেশি নয়, পুনরায় বিদেশি কোচের দিকে ঝুঁকতে পারে বিসিসিআই। এ বিষয়ে বোর্ড সচিব জয় শাহ বলেছিলেন, ‘আমরা এখনই বলছি না, নতুন কোচ ভারতীয় না বিদেশি হবেন। এই সিদ্ধান্ত নেবে বোর্ডের উপদেষ্টা পর্ষদ।’ শেষবার ভারতীয় দলের বিদেশি কোচ ছিলেন জিম্বাবুয়ের ডানকান ফ্লেচার। তার অধীনে ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ছিল ভারত। এরপর থেকে রবি শাস্ত্রী, অনিল কুম্বলে ও রাহুল দ্রাবিড়েরা সামলাচ্ছেন জাতীয় দলের কোচের দায়িত্ব। এখন দেখার বিষয় টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রোহিত-কোহলিদের কোচ হওয়ার জন্য কারা আবেদন করেন!

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী

ভারতের কোচ হতে আগ্রহী নন দ্রাবিড়!

আপডেট সময়: ১২:২৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪